ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগ দিবে ম্যানেজিং কমিটি

সংগৃহীত ছবি
ফলো করুন

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য পদে কর্মচারী নিয়োগে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন নিয়োগ সুপারিশ কমিটি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে এসব পদে নিয়োগের সুপারিশের ক্ষমতা আবারও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরে গেল।

মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে।

পরিপত্রে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য ২০২৫ সালের ২৮ আগস্ট জারি করা পরিপত্রটি বাতিল করা হলো।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশমালার ২.৪ এর ক, খ ও গ-তে উল্লেখিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত অংশ ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগের বিধান বহাল থাকবে।

বহাল থাকা পদগুলোর মধ্যে রয়েছে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার ও ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়কসহ অন্যান্য কর্মচারী পদ।

এর আগে, জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়োগ সুপারিশ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই কমিটির সভাপতি ছিলেন জেলা প্রশাসক। সদস্য হিসেবে সংশ্লিষ্ট জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি, শিক্ষা বোর্ডের প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি থাকার কথা বলা হয়েছিল। কমিটির সদস্যসচিবের দায়িত্বে ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা।

ওই কমিটির দায়িত্ব ছিল পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত এবং নিয়োগের জন্য সুপারিশ করা। প্রয়োজনে মৌখিক পরীক্ষার জন্য একাধিক বোর্ড গঠনের সুযোগও রাখা হয়েছিল।

তবে নতুন পরিপত্রের মাধ্যমে আগের ওই ব্যবস্থা বাতিল হওয়ায় এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগে আবারও গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির নেতৃত্বাধীন নিয়োগ প্রক্রিয়া কার্যকর হলো।

২০২৪ সালের ১০ জানুয়ারির নির্দেশনায় বলা হয়েছিল, বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য পদে নিয়োগের জন্য গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে নিয়োগ কমিটি গঠন করা হবে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি, শিক্ষা বোর্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং জেলা প্রশাসকের প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান থাকবেন সদস্যসচিব।

ট্যাগ : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী নিয়োগ ম্যানেজিং কমিটি

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগ দিবে ম্যানেজিং কমিটি

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ