ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৪২ মিনিটে ত্রিশুর জেলার কৈপামঙ্গলম এলাকার পানাম্বিকুন্নুতে এ দুর্ঘটনা ঘটে।

তরুণদের বহনকারী একটি গাড়ি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটির সামনের অংশ দুমড়ে যায়। গাড়িতে থাকা আটজনই ঘটনাস্থলে প্রাণ হারান। 

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। গাড়ির ভেতরে আটকে থাকা নিহতদের বের করতে উদ্ধারকারীদের গাড়ির একটি অংশ কেটে ফেলতে হয়। পরে মরদেহগুলো ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটির নম্বরপ্লেট তামিলনাড়ুর। নিহতরা সবাই তামিলনাড়ুর বাসিন্দা এবং শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা কেরালায় বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। 

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় জাতীয় মহাসড়কের নির্মাণকাজ চলায় বিভিন্ন জায়গায় যান চলাচলের পথ পরিবর্তন করা হয়েছে। পর্যাপ্ত সড়কবাতি ও সতর্কতামূলক সাইনবোর্ড না থাকায় রাতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

তবে গাড়িটির গতি কত ছিল এবং ঠিক কী কারণে চালক দাঁড়িয়ে থাকা লরিটিকে দেখতে পাননি, তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। 

একসঙ্গে আট তরুণের এই মর্মান্তিক মৃত্যুতে ত্রিশুর ও তামিলনাড়ুতে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : সড়ক দুর্ঘটনা তামিলনাড়ু কেরালা

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৪২ মিনিটে ত্রিশুর জেলার কৈপামঙ্গলম এলাকার পানাম্বিকুন্নুতে এ দুর্ঘটনা ঘটে।

তরুণদের বহনকারী একটি গাড়ি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটির সামনের অংশ দুমড়ে যায়। গাড়িতে থাকা আটজনই ঘটনাস্থলে প্রাণ হারান। 

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। গাড়ির ভেতরে আটকে থাকা নিহতদের বের করতে উদ্ধারকারীদের গাড়ির একটি অংশ কেটে ফেলতে হয়। পরে মরদেহগুলো ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটির নম্বরপ্লেট তামিলনাড়ুর। নিহতরা সবাই তামিলনাড়ুর বাসিন্দা এবং শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা কেরালায় বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। 

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় জাতীয় মহাসড়কের নির্মাণকাজ চলায় বিভিন্ন জায়গায় যান চলাচলের পথ পরিবর্তন করা হয়েছে। পর্যাপ্ত সড়কবাতি ও সতর্কতামূলক সাইনবোর্ড না থাকায় রাতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

তবে গাড়িটির গতি কত ছিল এবং ঠিক কী কারণে চালক দাঁড়িয়ে থাকা লরিটিকে দেখতে পাননি, তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। 

একসঙ্গে আট তরুণের এই মর্মান্তিক মৃত্যুতে ত্রিশুর ও তামিলনাড়ুতে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ