ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জর্ডান-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

ছবি : সংগৃহিত
ফলো করুন

জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, জর্ডানের রুকবান এলাকায় মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা এবং একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জর্ডানে মার্কিন সেনাদের একটি কম্পাউন্ডে হামলার ফলে বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছেন। আইআরজিসি দাবি করেছে, ওই অঞ্চল মার্কিন বাহিনীর জন্য নিরাপদ নয় এবং ভবিষ্যতে আরও বড় ক্ষতি এড়াতে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ইরানি বাহিনী আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র হতাহতের যে তথ্য প্রকাশ করেছে প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ ছাড়া বাহরাইনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি তথ্য অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। ইরানের দারখোভিন এলাকায় মার্কিন হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ইরান দাবি করেছিল, বাহরাইন ও কুয়েতে মার্কিন রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির দক্ষিণে দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ইরানি বাহিনীর সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়।

তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

সূত্র: আল মায়াদিন

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র জর্ডান আইআরজিসি

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

জর্ডান-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, জর্ডানের রুকবান এলাকায় মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা এবং একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জর্ডানে মার্কিন সেনাদের একটি কম্পাউন্ডে হামলার ফলে বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছেন। আইআরজিসি দাবি করেছে, ওই অঞ্চল মার্কিন বাহিনীর জন্য নিরাপদ নয় এবং ভবিষ্যতে আরও বড় ক্ষতি এড়াতে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ইরানি বাহিনী আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র হতাহতের যে তথ্য প্রকাশ করেছে প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ ছাড়া বাহরাইনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি তথ্য অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। ইরানের দারখোভিন এলাকায় মার্কিন হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ইরান দাবি করেছিল, বাহরাইন ও কুয়েতে মার্কিন রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির দক্ষিণে দুটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ইরানি বাহিনীর সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়।

তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

সূত্র: আল মায়াদিন

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ