ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীরা
ফলো করুন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগের হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জের সাত মাস বয়সী শিশু নুসিবা। একই সময়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছেন কানাইঘাট উপজেলার দুই বছর দুই মাস বয়সী শিশু রাফসা।

আপাতত নতুন করে সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় জানায়, বিভাগে বর্তমানে ২৭৩ জন হাম উপসর্গযুক্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত হাম ও উপসর্গে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি সবাই শিশু। এই মৃত্যুর মধ্যে চারজনের হাম নিশ্চিত হয়েছে, বাকিরা উপসর্গ থেকে মারা গেছেন।

মৃতের মধ্যে সুনামগঞ্জের সংখ্যা সর্বোচ্চ ৪৭, সিলেটে ৩৬, মৌলভীবাজার ১২ ও হবিগঞ্জে ১০।

এখনও পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব নিশ্চিত হামের রোগীর সংখ্যা ৫৪৫। এদের মধ্যে সুনামগঞ্জে ২৮৭, সিলেটে ১৮০, হবিগঞ্জে ৫৬ ও মৌলভীবাজারে ২২ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি সন্দেহজনক রোগীর মধ্যে ১০৫ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১০১ জন এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, অন্যান্য হাসপাতালে মোট ৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগ : হাম শিশু মৃত্যু স্বাস্থ্য সিলেট সিলেট বিভাগ

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগের হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জের সাত মাস বয়সী শিশু নুসিবা। একই সময়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছেন কানাইঘাট উপজেলার দুই বছর দুই মাস বয়সী শিশু রাফসা।

আপাতত নতুন করে সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় জানায়, বিভাগে বর্তমানে ২৭৩ জন হাম উপসর্গযুক্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত হাম ও উপসর্গে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি সবাই শিশু। এই মৃত্যুর মধ্যে চারজনের হাম নিশ্চিত হয়েছে, বাকিরা উপসর্গ থেকে মারা গেছেন।

মৃতের মধ্যে সুনামগঞ্জের সংখ্যা সর্বোচ্চ ৪৭, সিলেটে ৩৬, মৌলভীবাজার ১২ ও হবিগঞ্জে ১০।

এখনও পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব নিশ্চিত হামের রোগীর সংখ্যা ৫৪৫। এদের মধ্যে সুনামগঞ্জে ২৮৭, সিলেটে ১৮০, হবিগঞ্জে ৫৬ ও মৌলভীবাজারে ২২ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি সন্দেহজনক রোগীর মধ্যে ১০৫ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১০১ জন এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, অন্যান্য হাসপাতালে মোট ৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ