ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ড্রোন হামলায় মার্কিন সেনা নিহতের দাবি আইআরজিসির

ফাইল ছবি
ফলো করুন

জর্ডানের আল-রুকবান এলাকায় অবস্থিত মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেশ কয়েকজন মার্কিন সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন নাসর ২’-এর অংশ হিসেবে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন সেনাদের একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি দাবি করে, হামলাটি সফল হয়েছে এবং আল-রুকবান এলাকার মার্কিন সামরিক আবাসিক কমপ্লেক্সে কয়েকজন সেনা নিহত হয়েছেন।

তবে আইআরজিসির এই দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। কয়েক সপ্তাহ ধরে চলা লড়াইয়ের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পরবর্তীতে আবারও উত্তেজনা বাড়ে।

সম্প্রতি হরমুজ প্রণালী ঘিরে নতুন করে সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে।

দুই দেশের পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র রয়টার্স জর্ডান আইআরজিসি

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ড্রোন হামলায় মার্কিন সেনা নিহতের দাবি আইআরজিসির

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

জর্ডানের আল-রুকবান এলাকায় অবস্থিত মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেশ কয়েকজন মার্কিন সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন নাসর ২’-এর অংশ হিসেবে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন সেনাদের একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি দাবি করে, হামলাটি সফল হয়েছে এবং আল-রুকবান এলাকার মার্কিন সামরিক আবাসিক কমপ্লেক্সে কয়েকজন সেনা নিহত হয়েছেন।

তবে আইআরজিসির এই দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। কয়েক সপ্তাহ ধরে চলা লড়াইয়ের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পরবর্তীতে আবারও উত্তেজনা বাড়ে।

সম্প্রতি হরমুজ প্রণালী ঘিরে নতুন করে সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে।

দুই দেশের পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ