ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভাটারায় গ্যাস লিকেজে আগুন, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. শাহীন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং তাদের ভাগ্নি হাফছা (৮)। শাহীন স্থানীয় একটি কাপড়ের দোকানে কর্মরত।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আগুনে শাহীনের শরীরের প্রায় ৫০ শতাংশ, তার স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং শিশু হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

শাহিনের সহকর্মী মো. জসিম জানান, তারা নতুন বাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। ভোরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দে ঘরে আগুন ধরে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তিনি ধারণা করেন, গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ট্যাগ : অগ্নিকাণ্ড ভাটারা জাতীয় বার্ন ইনস্টিটিউট

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাটারায় গ্যাস লিকেজে আগুন, শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. শাহীন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং তাদের ভাগ্নি হাফছা (৮)। শাহীন স্থানীয় একটি কাপড়ের দোকানে কর্মরত।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আগুনে শাহীনের শরীরের প্রায় ৫০ শতাংশ, তার স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং শিশু হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

শাহিনের সহকর্মী মো. জসিম জানান, তারা নতুন বাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। ভোরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দে ঘরে আগুন ধরে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তিনি ধারণা করেন, গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ