ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঘুষ বা হুমকি দিয়ে ইরানকে বদলানো যাবে না: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে প্রভাবিত করার জন্য কোনো ধরনের ঘুষ বা হুমকির চেষ্টা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১২ দিনের সংঘাতের আগে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ইরান সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

আরাগচি বলেন, তারা শুধু তাকে নয়, বরং পুরো ইসলামিক প্রজাতন্ত্রকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই বিক্রির বিষয় নয় বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভয় দেখানো বা চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানের সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব নয়। তার ভাষ্য, যারা ভয় পায় তাদেরই হুমকি দেওয়া যায়।

চলমান সংঘাতের মধ্যেও ইরানের মৌলিক নীতি ও কৌশলে কোনো পরিবর্তন আসেনি বলেও দাবি করেন আরাগচি।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশ এখন বুঝতে পারছে ইরানের কৌশলগত সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো হরমুজ প্রণালি। আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথকে ইরান কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করে।

সূত্র:
মিডল ইস্ট আই

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি আব্বাস আরাগচি

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ঘুষ বা হুমকি দিয়ে ইরানকে বদলানো যাবে না: আরাগচি

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে প্রভাবিত করার জন্য কোনো ধরনের ঘুষ বা হুমকির চেষ্টা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১২ দিনের সংঘাতের আগে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ইরান সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

আরাগচি বলেন, তারা শুধু তাকে নয়, বরং পুরো ইসলামিক প্রজাতন্ত্রকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই বিক্রির বিষয় নয় বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভয় দেখানো বা চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানের সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব নয়। তার ভাষ্য, যারা ভয় পায় তাদেরই হুমকি দেওয়া যায়।

চলমান সংঘাতের মধ্যেও ইরানের মৌলিক নীতি ও কৌশলে কোনো পরিবর্তন আসেনি বলেও দাবি করেন আরাগচি।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশ এখন বুঝতে পারছে ইরানের কৌশলগত সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো হরমুজ প্রণালি। আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথকে ইরান কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করে।

সূত্র:
মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ