ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদির বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা হুথিদের

সংগৃহীত ছবি
ফলো করুন

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। গত সপ্তাহে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার পর সোমবার এ ঘোষণা দেয় গোষ্ঠীটি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এই অবরোধ কার্যকর করা হয়েছে।

ইয়াহিয়া সারি অভিযোগ করেন, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর চলমান অবরোধ আর মেনে নেওয়া হবে না। তিনি বলেন, অবরোধের জবাব অবরোধ দিয়েই দেওয়া হবে এবং যেকোনো উত্তেজনার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।

হুথিদের দাবি, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য সৌদি আরব দায়ী। এর জবাবে তারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হুথি মুখপাত্র আরও বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সৌদি আরব কোনো পদক্ষেপ নিলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : মধ্যপ্রাচ্য হুথি ইয়েমেন সৌদিআরব

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সৌদির বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা হুথিদের

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। গত সপ্তাহে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার পর সোমবার এ ঘোষণা দেয় গোষ্ঠীটি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এই অবরোধ কার্যকর করা হয়েছে।

ইয়াহিয়া সারি অভিযোগ করেন, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর চলমান অবরোধ আর মেনে নেওয়া হবে না। তিনি বলেন, অবরোধের জবাব অবরোধ দিয়েই দেওয়া হবে এবং যেকোনো উত্তেজনার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।

হুথিদের দাবি, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য সৌদি আরব দায়ী। এর জবাবে তারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হুথি মুখপাত্র আরও বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সৌদি আরব কোনো পদক্ষেপ নিলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ