ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যার মামলায় সবজি বিক্রেতার মৃত্যুদণ্ড

ছবি : সংগৃহিত
ফলো করুন

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ৯ বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামি সবজি বিক্রেতা মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রুবেল আদালতে উপস্থিত ছিলেন।

আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় রুবেলকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২১ মার্চ পাহাড়তলী থানার মুরগি ফার্ম এলাকার কাজির দিঘি এলাকায় মায়ের সঙ্গে বসবাসকারী চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মা থানায় সাধারণ ডায়েরি করেন।

পুলিশের তদন্তে স্থানীয় সবজি বিক্রেতা মো. রুবেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের কয়েক দিন পর একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মামলার তদন্ত শেষে পুলিশ রুবেলের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, হত্যা ও মরদেহ গোপনের অভিযোগে আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়।

আদালত সূত্র জানায়, ঘটনার দিন রুবেল শিশুটিকে একটি খালি বাসায় ডেকে নেন। সেখানে অপরাধ সংঘটনের চেষ্টা ব্যর্থ হলে শিশুটিকে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে মরদেহ গোপনের চেষ্টা করা হয়।

গ্রেপ্তারের পর রুবেল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

ট্যাগ : চট্টগ্রাম মৃত্যুদণ্ড নারী ও শিশু নির্যাতন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যার মামলায় সবজি বিক্রেতার মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ৯ বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামি সবজি বিক্রেতা মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রুবেল আদালতে উপস্থিত ছিলেন।

আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় রুবেলকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২১ মার্চ পাহাড়তলী থানার মুরগি ফার্ম এলাকার কাজির দিঘি এলাকায় মায়ের সঙ্গে বসবাসকারী চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মা থানায় সাধারণ ডায়েরি করেন।

পুলিশের তদন্তে স্থানীয় সবজি বিক্রেতা মো. রুবেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের কয়েক দিন পর একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মামলার তদন্ত শেষে পুলিশ রুবেলের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, হত্যা ও মরদেহ গোপনের অভিযোগে আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়।

আদালত সূত্র জানায়, ঘটনার দিন রুবেল শিশুটিকে একটি খালি বাসায় ডেকে নেন। সেখানে অপরাধ সংঘটনের চেষ্টা ব্যর্থ হলে শিশুটিকে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে মরদেহ গোপনের চেষ্টা করা হয়।

গ্রেপ্তারের পর রুবেল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ