ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলের হামলা, শিশুসহ হতাহত

ছবি : সংগৃহিত
ফলো করুন

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ১০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) চালানো এই হামলায় কয়েকটি অস্থায়ী তাঁবু ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে হতাহতের তথ্য জানানো হয়েছে।

আহতদের মধ্যে শিশু ও এক নারীকে প্রথমে কুয়েত সাহরা ফিল্ড হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী হুসাম আবু হাজরাস জানান, তাঁবুর ভেতরে থাকা অবস্থায় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কয়েকজন শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে দেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ সময়ে বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন এবং উপত্যকার বড় অংশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বিভিন্ন হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় গত কয়েক মাসে আরও বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ফিলিস্তিন মধ্যপ্রাচ্য গাজা ইসরায়েলি হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলের হামলা, শিশুসহ হতাহত

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ১০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) চালানো এই হামলায় কয়েকটি অস্থায়ী তাঁবু ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে হতাহতের তথ্য জানানো হয়েছে।

আহতদের মধ্যে শিশু ও এক নারীকে প্রথমে কুয়েত সাহরা ফিল্ড হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী হুসাম আবু হাজরাস জানান, তাঁবুর ভেতরে থাকা অবস্থায় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে কয়েকজন শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে দেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ সময়ে বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন এবং উপত্যকার বড় অংশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বিভিন্ন হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় গত কয়েক মাসে আরও বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ