ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি করা যাবে না’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । ছবি : সংগৃহিত
ফলো করুন

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ‘জুলাই চেতনা’কে ব্যবহার করে কেউ যেন রাজনীতি বা ব্যবসা করার চেষ্টা না করেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, শুধু জুলাই চেতনার কথা বলে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয়। যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে এই আন্দোলনকে ব্যবহার করেছেন, তাদের এখনো অবস্থান পরিষ্কার করার সুযোগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী তথাকথিত ‘নতুন বন্দোবস্তের রাজনীতি’ ও ‘দায়-দরদের রাজনীতি’ নিয়ে প্রশ্ন তুলে বলেন, এসব ধারণার বাস্তব অর্থ জনগণের সামনে স্পষ্ট করতে হবে। শুধু বক্তব্য দিয়ে নয়, জনগণের কাছে এর ব্যাখ্যা দিতে হবে।

তিনি বলেন, কোনো রাজনৈতিক ধারা জনগণের সমর্থন পেলে তবেই তা টিকে থাকবে। শুধু নতুন রাজনৈতিক দল গঠন করে মানুষকে বিভ্রান্ত করা সম্ভব নয়।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আবু সাঈদের মৃত্যুর ঘটনা তাকে বিশ্বাস করিয়েছিল যে দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা থামানো যাবে না। তিনি বলেন, যে দেশের তরুণরা অধিকার আদায়ের জন্য জীবন দিতে পারে, তাদের শক্তিকে দমন করা কঠিন।

তিনি জানান, আন্দোলনের সময় বিএনপির সিনিয়র নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে তার কথা হয়েছিল এবং তিনিও মানুষের বিজয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন।

বক্তব্যে তিনি দীর্ঘ সময়ের রাজনৈতিক সংগ্রাম, খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের ত্যাগের কথা উল্লেখ করেন। তার দাবি, এসব ত্যাগের ধারাবাহিকতায় ৫ আগস্টের পরিবর্তন এসেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে দেশে যেন আর কোনো স্বৈরাচারী পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিভক্তি স্বৈরাচারের ফিরে আসার সুযোগ তৈরি করতে পারে। তাই সংসদীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

ট্যাগ : বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

‘জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি করা যাবে না’

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ‘জুলাই চেতনা’কে ব্যবহার করে কেউ যেন রাজনীতি বা ব্যবসা করার চেষ্টা না করেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, শুধু জুলাই চেতনার কথা বলে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয়। যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে এই আন্দোলনকে ব্যবহার করেছেন, তাদের এখনো অবস্থান পরিষ্কার করার সুযোগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী তথাকথিত ‘নতুন বন্দোবস্তের রাজনীতি’ ও ‘দায়-দরদের রাজনীতি’ নিয়ে প্রশ্ন তুলে বলেন, এসব ধারণার বাস্তব অর্থ জনগণের সামনে স্পষ্ট করতে হবে। শুধু বক্তব্য দিয়ে নয়, জনগণের কাছে এর ব্যাখ্যা দিতে হবে।

তিনি বলেন, কোনো রাজনৈতিক ধারা জনগণের সমর্থন পেলে তবেই তা টিকে থাকবে। শুধু নতুন রাজনৈতিক দল গঠন করে মানুষকে বিভ্রান্ত করা সম্ভব নয়।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আবু সাঈদের মৃত্যুর ঘটনা তাকে বিশ্বাস করিয়েছিল যে দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা থামানো যাবে না। তিনি বলেন, যে দেশের তরুণরা অধিকার আদায়ের জন্য জীবন দিতে পারে, তাদের শক্তিকে দমন করা কঠিন।

তিনি জানান, আন্দোলনের সময় বিএনপির সিনিয়র নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে তার কথা হয়েছিল এবং তিনিও মানুষের বিজয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন।

বক্তব্যে তিনি দীর্ঘ সময়ের রাজনৈতিক সংগ্রাম, খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের ত্যাগের কথা উল্লেখ করেন। তার দাবি, এসব ত্যাগের ধারাবাহিকতায় ৫ আগস্টের পরিবর্তন এসেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে দেশে যেন আর কোনো স্বৈরাচারী পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক বিভক্তি স্বৈরাচারের ফিরে আসার সুযোগ তৈরি করতে পারে। তাই সংসদীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ