ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খুলনায় নির্জনা হত্যা: বাবার স্বীকারোক্তি

ছবি : সংগৃহিত
ফলো করুন

খুলনায় ১৬ বছর বয়সী মেয়ে নির্জনা হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার বাবা আকাশ। রোববার (১৯ জুলাই) বিকেলে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আসাদুর জামান তার জবানবন্দি রেকর্ড করেন।

পরে আদালতের নির্দেশে আকাশকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১৮ জুলাই) দুপুরে ডুমুরিয়া উপজেলার একটি দোকান থেকে র‌্যাব ও খুলনা সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আকাশকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করলে তাকে আদালতে নেওয়া হয়।

এর আগে গত ১০ জুলাই নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমাও আদালতে মেয়েকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

পুলিশ সূত্র জানায়, গত ৮ জুলাই খুলনার বসুপাড়া বাঁশতলা এলাকার বাড়ি থেকে স্বামীর সঙ্গে চলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল নির্জনা। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। ওই দিন বিকেলে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে পারিবারিক বিরোধের মধ্যে নির্জনা ও তার মায়ের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে তাকে শাসন করতে গিয়ে মাথায় আঘাত লাগে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এরপর তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, পরে মরদেহ গোপন করার চেষ্টা করা হয় এবং শহরের একটি নির্জন এলাকায় ফেলে রাখা হয়। এ ঘটনায় তদন্তের পর মা ও বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর শুরুতে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ার পর পরিচয় নিশ্চিত হয়।

তিনি জানান, ঘটনার পর নির্জনার মা-বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়া যায়। তদন্তের ধারাবাহিকতায় প্রথমে মাকে এবং পরে বাবাকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগ : আদালত খুলনা হত্যাকাণ্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

খুলনায় নির্জনা হত্যা: বাবার স্বীকারোক্তি

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

খুলনায় ১৬ বছর বয়সী মেয়ে নির্জনা হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার বাবা আকাশ। রোববার (১৯ জুলাই) বিকেলে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আসাদুর জামান তার জবানবন্দি রেকর্ড করেন।

পরে আদালতের নির্দেশে আকাশকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১৮ জুলাই) দুপুরে ডুমুরিয়া উপজেলার একটি দোকান থেকে র‌্যাব ও খুলনা সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আকাশকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করলে তাকে আদালতে নেওয়া হয়।

এর আগে গত ১০ জুলাই নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমাও আদালতে মেয়েকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

পুলিশ সূত্র জানায়, গত ৮ জুলাই খুলনার বসুপাড়া বাঁশতলা এলাকার বাড়ি থেকে স্বামীর সঙ্গে চলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল নির্জনা। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। ওই দিন বিকেলে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে পারিবারিক বিরোধের মধ্যে নির্জনা ও তার মায়ের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে তাকে শাসন করতে গিয়ে মাথায় আঘাত লাগে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এরপর তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, পরে মরদেহ গোপন করার চেষ্টা করা হয় এবং শহরের একটি নির্জন এলাকায় ফেলে রাখা হয়। এ ঘটনায় তদন্তের পর মা ও বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর শুরুতে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ার পর পরিচয় নিশ্চিত হয়।

তিনি জানান, ঘটনার পর নির্জনার মা-বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়া যায়। তদন্তের ধারাবাহিকতায় প্রথমে মাকে এবং পরে বাবাকে গ্রেপ্তার করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ