ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মালিতে সেনাবহরে হামলায় ৫০ সেনা নিহত

মালিতে সেনাবহরে হামলায় ৫০ সেনা নিহত
ছবি : সংগৃহিত
ফলো করুন

পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে সশস্ত্র তুয়ারেগ বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ২৪ সেনাকে বন্দী করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও সামরিক সূত্র।

রোববার (১৯ জুলাই) বার্তা সংস্থা এএফপিকে সূত্রগুলো জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর আনেফিস থেকে সেনারা সরে যাওয়ার সময় তাদের বহর লক্ষ্য করে হামলা চালানো হয়।

মালির সামরিক সরকারের ঘনিষ্ঠ এক স্থানীয় জনপ্রতিনিধি জানান, হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তার দাবি, ৫০ জনের বেশি সেনা নিহত হয়েছেন এবং অন্তত ২৪ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে মালির সেনাবাহিনীর ওপর এটি অন্যতম ভয়াবহ হামলা।

মালি দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে। তুয়ারেগ বিদ্রোহীসহ বিভিন্ন সশস্ত্র সংগঠনের তৎপরতার কারণে দেশটির নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে রয়েছে।

সূত্র: এএফপি

ট্যাগ : সেনাবাহিনী আফ্রিকা মালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


মালিতে সেনাবহরে হামলায় ৫০ সেনা নিহত

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে সশস্ত্র তুয়ারেগ বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ২৪ সেনাকে বন্দী করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও সামরিক সূত্র।

রোববার (১৯ জুলাই) বার্তা সংস্থা এএফপিকে সূত্রগুলো জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর আনেফিস থেকে সেনারা সরে যাওয়ার সময় তাদের বহর লক্ষ্য করে হামলা চালানো হয়।

মালির সামরিক সরকারের ঘনিষ্ঠ এক স্থানীয় জনপ্রতিনিধি জানান, হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তার দাবি, ৫০ জনের বেশি সেনা নিহত হয়েছেন এবং অন্তত ২৪ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে মালির সেনাবাহিনীর ওপর এটি অন্যতম ভয়াবহ হামলা।

মালি দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে। তুয়ারেগ বিদ্রোহীসহ বিভিন্ন সশস্ত্র সংগঠনের তৎপরতার কারণে দেশটির নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে রয়েছে।

সূত্র: এএফপি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ