ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতর লুকিয়ে রাখা প্রায় ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) মহা নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজের যৌথ অভিযানে এই স্বর্ণ জব্দ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালানো হয়। এ সময় ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো স্বর্ণের বার পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ফলের চালানের আড়ালে স্বর্ণ পাচারের চেষ্টা করা হয়েছিল।

কাস্টমসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান জানান, উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, প্রকৃত মালিক এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে কারা জড়িত, তা বের করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

সূত্র জানায়, উদ্ধার হওয়া চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে ফুড লিংক (Food Link)-এর নাম পাওয়া গেছে। চালানটির এয়ারওয়ে বিল নম্বর ১৬০১২৭৪০০৯২ বলে জানা গেছে।

ট্যাগ : স্বর্ণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতর লুকিয়ে রাখা প্রায় ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) মহা নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজের যৌথ অভিযানে এই স্বর্ণ জব্দ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালানো হয়। এ সময় ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো স্বর্ণের বার পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ফলের চালানের আড়ালে স্বর্ণ পাচারের চেষ্টা করা হয়েছিল।

কাস্টমসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান জানান, উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, প্রকৃত মালিক এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে কারা জড়িত, তা বের করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

সূত্র জানায়, উদ্ধার হওয়া চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান হিসেবে ফুড লিংক (Food Link)-এর নাম পাওয়া গেছে। চালানটির এয়ারওয়ে বিল নম্বর ১৬০১২৭৪০০৯২ বলে জানা গেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ