ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ছবি : সংগৃহিত
ফলো করুন

কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার (১৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের সামরিক বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্প আল-আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদের গুদাম এবং আলি আল-সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে বলে তেহরান দাবি করে আসছে। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলার দাবি করছে ইরান।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে একটি সমঝোতা উদ্যোগ নেওয়া হলেও দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় কথিত এই হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র কুয়েত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার (১৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের সামরিক বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্প আল-আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদের গুদাম এবং আলি আল-সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে বলে তেহরান দাবি করে আসছে। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলার দাবি করছে ইরান।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে একটি সমঝোতা উদ্যোগ নেওয়া হলেও দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় কথিত এই হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ