ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান

ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন, বিদ্বেষমূলক আচরণ কিংবা যুদ্ধের মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া এক জনসমাবেশে বলেন, হরমুজ প্রণালি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন, বিভিন্ন দেশের অধিকার এবং ইরানি জনগণের মর্যাদার প্রতি সম্মান জানাতে হবে।

তিনি বলেন, যুদ্ধ, শত্রুতা কিংবা যুক্তরাষ্ট্রের আগ্রাসী পদক্ষেপের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই নৌপথ কোনোভাবেই উন্মুক্ত করা হবে না। ইরানের জনগণের অধিকার ও দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার শর্ত মেনে চলাই প্রণালিটি পুনরায় খোলার একমাত্র পথ।

ইরানের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি অন্তর্বর্তী সমঝোতার আওতায় ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে বিনা শুল্কে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। এ জন্য একটি নির্দিষ্ট নৌপথও ঠিক করে দেয় তেহরান।

তবে যুক্তরাষ্ট্র ওই নির্ধারিত পথের বাইরে জাহাজ চলাচলে সহায়তা এবং নতুন নৌপথ তৈরির চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে ইরান। এরপরই সংশ্লিষ্ট পথ বন্ধ করে দেওয়া হয়।

আকরামি-নিয়া সতর্ক করে বলেন, সমঝোতায় নির্ধারিত ব্যবস্থার বাইরে হরমুজ প্রণালিতে কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরান তার কঠোর জবাব দেবে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে ইরানের অধিকার রক্ষায় দেশটির সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত দৃঢ় থাকবে এবং কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।

সূত্র: প্রেস টিভি

ট্যাগ : হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন, বিদ্বেষমূলক আচরণ কিংবা যুদ্ধের মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া এক জনসমাবেশে বলেন, হরমুজ প্রণালি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন, বিভিন্ন দেশের অধিকার এবং ইরানি জনগণের মর্যাদার প্রতি সম্মান জানাতে হবে।

তিনি বলেন, যুদ্ধ, শত্রুতা কিংবা যুক্তরাষ্ট্রের আগ্রাসী পদক্ষেপের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই নৌপথ কোনোভাবেই উন্মুক্ত করা হবে না। ইরানের জনগণের অধিকার ও দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার শর্ত মেনে চলাই প্রণালিটি পুনরায় খোলার একমাত্র পথ।

ইরানের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি অন্তর্বর্তী সমঝোতার আওতায় ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে বিনা শুল্কে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। এ জন্য একটি নির্দিষ্ট নৌপথও ঠিক করে দেয় তেহরান।

তবে যুক্তরাষ্ট্র ওই নির্ধারিত পথের বাইরে জাহাজ চলাচলে সহায়তা এবং নতুন নৌপথ তৈরির চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে ইরান। এরপরই সংশ্লিষ্ট পথ বন্ধ করে দেওয়া হয়।

আকরামি-নিয়া সতর্ক করে বলেন, সমঝোতায় নির্ধারিত ব্যবস্থার বাইরে হরমুজ প্রণালিতে কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরান তার কঠোর জবাব দেবে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে ইরানের অধিকার রক্ষায় দেশটির সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত দৃঢ় থাকবে এবং কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।

সূত্র: প্রেস টিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ