ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

সংগৃহীত ছবি
ফলো করুন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। একই দিনে চট্টগ্রামে সাত দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক ভাঙচুর করেছেন।

মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন পরীক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে সকাল থেকেই সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

প্রথমে পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে একদল শিক্ষার্থী সংসদ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

এ সময় কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় ও আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে কথা বলতে একটি প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে তাদের সংসদ ভবনের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়।

এদিকে চট্টগ্রামে সাত দফা দাবি নিয়ে বিকেল ৪টা পর্যন্ত নগরের ২ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। এর আগে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিবের সঙ্গে বৈঠক করে।

আলোচনা শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ শিক্ষা বোর্ডের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ফটকের একটি অংশ ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন বোর্ডের কর্মকর্তারা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, শিক্ষার্থীদের যেসব দাবি বোর্ডের এখতিয়ারভুক্ত, সেগুলো গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয়েছে। কয়েকটি দাবি বোর্ডের ক্ষমতার বাইরে থাকায় তা বাস্তবায়ন সম্ভব নয়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রের ত্রুটির জন্য দায়ীদের জবাবদিহি, উত্তরপত্রের যথাযথ মূল্যায়ন, ১৩ জুলাই পরীক্ষায় অনুপস্থিতদের জন্য বিশেষ ব্যবস্থা এবং অবশিষ্ট পরীক্ষার নতুন সময়সূচি প্রণয়ন।

ট্যাগ : এইচএসসি পরীক্ষা শিক্ষার্থী আন্দোলন পুলিশের লাঠিচার্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। একই দিনে চট্টগ্রামে সাত দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক ভাঙচুর করেছেন।

মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন পরীক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে সকাল থেকেই সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

প্রথমে পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে একদল শিক্ষার্থী সংসদ ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

এ সময় কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় ও আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে কথা বলতে একটি প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে তাদের সংসদ ভবনের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়।

এদিকে চট্টগ্রামে সাত দফা দাবি নিয়ে বিকেল ৪টা পর্যন্ত নগরের ২ নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। এর আগে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিবের সঙ্গে বৈঠক করে।

আলোচনা শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ শিক্ষা বোর্ডের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ফটকের একটি অংশ ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন বোর্ডের কর্মকর্তারা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, শিক্ষার্থীদের যেসব দাবি বোর্ডের এখতিয়ারভুক্ত, সেগুলো গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয়েছে। কয়েকটি দাবি বোর্ডের ক্ষমতার বাইরে থাকায় তা বাস্তবায়ন সম্ভব নয়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রের ত্রুটির জন্য দায়ীদের জবাবদিহি, উত্তরপত্রের যথাযথ মূল্যায়ন, ১৩ জুলাই পরীক্ষায় অনুপস্থিতদের জন্য বিশেষ ব্যবস্থা এবং অবশিষ্ট পরীক্ষার নতুন সময়সূচি প্রণয়ন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ