ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন দফা দাবিতে ঢাকার সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা

সংগৃহীত ছবি
ফলো করুন

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দুই এলাকার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সংগৃহীত ছবি

সায়েন্সল্যাবের কর্মসূচিতে ঢাকা কলেজ, সিটি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আব্দুর রউফ কলেজ, নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা কমার্স কলেজ ও বিএফ শাহীন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভকারীরা ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘ন্যায্য দাবি মানতে হবে’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরের দিকে যান। সেখান থেকে শাহবাগে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর তারা নীলক্ষেত ও স্যার এ এফ রহমান হলের সামনের সড়কে কিছু সময় অবস্থান করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি। জলাবদ্ধতা ও যানজটের কারণে কেন্দ্রে পৌঁছাতেও অনেককে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

সংগৃহীত ছবি

তারা আরও অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল প্রশ্ন ছিল এবং কয়েকটি কেন্দ্রের প্রশ্নপত্র নিয়েও অসঙ্গতি দেখা গেছে। মানসম্মত প্রশ্ন নিশ্চিত না করেই পরীক্ষা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালায় পুলিশ।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো, বৈরী আবহাওয়া পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

ট্যাগ : এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষামন্ত্রীর পদত্যাগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

তিন দফা দাবিতে ঢাকার সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় ও উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দুই এলাকার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সংগৃহীত ছবি

সায়েন্সল্যাবের কর্মসূচিতে ঢাকা কলেজ, সিটি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আব্দুর রউফ কলেজ, নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা কমার্স কলেজ ও বিএফ শাহীন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভকারীরা ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘ন্যায্য দাবি মানতে হবে’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরের দিকে যান। সেখান থেকে শাহবাগে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর তারা নীলক্ষেত ও স্যার এ এফ রহমান হলের সামনের সড়কে কিছু সময় অবস্থান করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি। জলাবদ্ধতা ও যানজটের কারণে কেন্দ্রে পৌঁছাতেও অনেককে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

সংগৃহীত ছবি

তারা আরও অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল প্রশ্ন ছিল এবং কয়েকটি কেন্দ্রের প্রশ্নপত্র নিয়েও অসঙ্গতি দেখা গেছে। মানসম্মত প্রশ্ন নিশ্চিত না করেই পরীক্ষা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালায় পুলিশ।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো, বৈরী আবহাওয়া পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ