ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১১৮ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ।সোমবার দিনভর কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘাতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অন্তত ৭০ জন বিক্ষোভকারীকে আটক করেছে।দিল্লি পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন এবং সরকারি যানবাহন ও সম্পত্তির ক্ষতি করেছেন।ককরোচ জনতা পার্টি (সিজেপি) ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (নিট) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে।[BANGVIEWS-POST:2191]সোমবার সংগঠনটির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী যন্তর মন্তর থেকে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করার কথা ছিল। তবে কর্মসূচি শুরুর পরপরই পুলিশ তাদের বাধা দেয় এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় পুলিশ লাঠিচার্জও করে।পরে বিক্ষোভকারীরা আবার যন্তর মন্তর এলাকায় জড়ো হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং সংঘর্ষ শুরু হয়।দিল্লি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতার ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারাও রয়েছেন। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের মধ্যেও অনেকে আহত হয়েছেন। তাদের তথ্য অনুযায়ী, সংঘর্ষে প্রায় ৬০ জন বিক্ষোভকারী আহত হন। কয়েকজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।