ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুই বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

ইউন সুক-ইওল। ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

সোমবার (১৩ জুলাই) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এ রায় ঘোষণা করেন। আদালত ইউনকে রাজনৈতিক দালালের কাছ থেকে বিনামূল্যে জনমত জরিপের ফল গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করেন।

মামলার তথ্য অনুযায়ী, ইউন ও তাঁর স্ত্রী সাবেক ফার্স্ট লেডি কিম কন-হি ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত রাজনৈতিক দালাল মিয়ং তে-কিউনের কাছ থেকে প্রায় ২৭ কোটি ওন মূল্যের একাধিক জনমত জরিপের ফল বিনা খরচে পেয়েছিলেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এসব জরিপের সুবিধার বিনিময়ে সাবেক একজন সংসদ সদস্যকে নির্বাচনে প্রার্থী করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছিলেন ইউন। আদালত এই সুবিধা গ্রহণকে রাজনৈতিক তহবিল আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করেন।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ৬৫ বছর বয়সী ইউন। তাঁর দাবি, তিনি ওই জরিপগুলো চাননি এবং বিনিময়ে কাউকে রাজনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেননি।

ইউনের আইনজীবীরা আদালতের রায়ের বিরোধিতা করেছেন এবং উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন। ফলে সোমবারের রায়টি এখনো চূড়ান্ত নয়।

এর আগে একই জরিপসংক্রান্ত মামলায় কিম কন-হির বিষয়ে আদালত সুবিধার বিনিময়ে রাজনৈতিক প্রতিদান দেওয়ার পর্যাপ্ত প্রমাণ পায়নি। তবে ইউন সুক-ইওলের ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ ভিন্ন হয়েছে।

ক্ষমতাচ্যুত সাবেক এই প্রেসিডেন্ট বর্তমানে সামরিক আইন জারি ও ক্ষমতার অপব্যবহারসহ আরও কয়েকটি মামলার মুখোমুখি রয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারির ঘটনায় বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার দায়ে গত ফেব্রুয়ারিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে তাঁর আপিল চলছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রেপ্তারে বাধা দেওয়াসহ কয়েকটি অভিযোগে দেওয়া সাত বছরের কারাদণ্ড সম্প্রতি বহাল রেখেছেন দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট।

সূত্র: রয়টার্স

ট্যাগ : রয়টার্স দক্ষিণ কোরিয়া ইউন সুক-ইওল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দুই বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

সোমবার (১৩ জুলাই) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এ রায় ঘোষণা করেন। আদালত ইউনকে রাজনৈতিক দালালের কাছ থেকে বিনামূল্যে জনমত জরিপের ফল গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করেন।

মামলার তথ্য অনুযায়ী, ইউন ও তাঁর স্ত্রী সাবেক ফার্স্ট লেডি কিম কন-হি ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত রাজনৈতিক দালাল মিয়ং তে-কিউনের কাছ থেকে প্রায় ২৭ কোটি ওন মূল্যের একাধিক জনমত জরিপের ফল বিনা খরচে পেয়েছিলেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এসব জরিপের সুবিধার বিনিময়ে সাবেক একজন সংসদ সদস্যকে নির্বাচনে প্রার্থী করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছিলেন ইউন। আদালত এই সুবিধা গ্রহণকে রাজনৈতিক তহবিল আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করেন।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ৬৫ বছর বয়সী ইউন। তাঁর দাবি, তিনি ওই জরিপগুলো চাননি এবং বিনিময়ে কাউকে রাজনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেননি।

ইউনের আইনজীবীরা আদালতের রায়ের বিরোধিতা করেছেন এবং উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন। ফলে সোমবারের রায়টি এখনো চূড়ান্ত নয়।

এর আগে একই জরিপসংক্রান্ত মামলায় কিম কন-হির বিষয়ে আদালত সুবিধার বিনিময়ে রাজনৈতিক প্রতিদান দেওয়ার পর্যাপ্ত প্রমাণ পায়নি। তবে ইউন সুক-ইওলের ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ ভিন্ন হয়েছে।

ক্ষমতাচ্যুত সাবেক এই প্রেসিডেন্ট বর্তমানে সামরিক আইন জারি ও ক্ষমতার অপব্যবহারসহ আরও কয়েকটি মামলার মুখোমুখি রয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারির ঘটনায় বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার দায়ে গত ফেব্রুয়ারিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে তাঁর আপিল চলছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রেপ্তারে বাধা দেওয়াসহ কয়েকটি অভিযোগে দেওয়া সাত বছরের কারাদণ্ড সম্প্রতি বহাল রেখেছেন দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ