ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মসজিদের নামে দুর্নীতি ধর্মীয় অবমাননা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । ছবি : সংগৃহিত
ফলো করুন

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ধর্মের নাম ব্যবহার করে অনিয়ম করে থাকলে সংশ্লিষ্টদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ধর্মমন্ত্রীর পক্ষে জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি মডেল মসজিদের নির্মাণকাজ, মান ও ব্যয় আলাদাভাবে তদন্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে অর্থ অপচয় ও লোপাটের সুযোগ তৈরি করা হয়েছিল। মসজিদের নামে কোনো অনিয়ম হয়ে থাকলে সেটি শুধু আর্থিক দুর্নীতি নয়, ধর্মীয় মূল্যবোধেরও অবমাননা।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে তৈরি শ্বেতপত্রেও বিভিন্ন বড় প্রকল্পে সময় ও ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানোর চিত্র উঠে এসেছে। মডেল মসজিদ প্রকল্পেও একই ধরনের অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি জানান, তদন্তে প্রয়োজন হলে সরকারের অন্যান্য সংস্থাকেও যুক্ত করা হবে।

এ সময় জয়নুল আবদীন ফারুক অভিযোগ করেন, অনেক মডেল মসজিদ মানসম্মতভাবে নির্মিত হয়নি। নির্মাণের কিছুদিনের মধ্যেই কয়েকটি ভবনে ত্রুটি দেখা দিয়েছে।

নিজ নির্বাচনী এলাকা সেনবাগের একটি মডেল মসজিদের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে প্রবেশ করতে সমস্যা হয় এবং ছাদ দিয়ে পানি পড়ে। ডেপুটি স্পিকার কায়সার কামালও একই ধরনের অভিযোগ তুলে ধরেন।

ট্যাগ : জাতীয় সংসদ স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মসজিদের নামে দুর্নীতি ধর্মীয় অবমাননা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ধর্মের নাম ব্যবহার করে অনিয়ম করে থাকলে সংশ্লিষ্টদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ধর্মমন্ত্রীর পক্ষে জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি মডেল মসজিদের নির্মাণকাজ, মান ও ব্যয় আলাদাভাবে তদন্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে অর্থ অপচয় ও লোপাটের সুযোগ তৈরি করা হয়েছিল। মসজিদের নামে কোনো অনিয়ম হয়ে থাকলে সেটি শুধু আর্থিক দুর্নীতি নয়, ধর্মীয় মূল্যবোধেরও অবমাননা।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে তৈরি শ্বেতপত্রেও বিভিন্ন বড় প্রকল্পে সময় ও ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানোর চিত্র উঠে এসেছে। মডেল মসজিদ প্রকল্পেও একই ধরনের অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি জানান, তদন্তে প্রয়োজন হলে সরকারের অন্যান্য সংস্থাকেও যুক্ত করা হবে।

এ সময় জয়নুল আবদীন ফারুক অভিযোগ করেন, অনেক মডেল মসজিদ মানসম্মতভাবে নির্মিত হয়নি। নির্মাণের কিছুদিনের মধ্যেই কয়েকটি ভবনে ত্রুটি দেখা দিয়েছে।

নিজ নির্বাচনী এলাকা সেনবাগের একটি মডেল মসজিদের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে প্রবেশ করতে সমস্যা হয় এবং ছাদ দিয়ে পানি পড়ে। ডেপুটি স্পিকার কায়সার কামালও একই ধরনের অভিযোগ তুলে ধরেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ