ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের পশ্চিমবঙ্গ উপকূল থেকে বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া একটি মাছ ধরার ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারটিতে থাকা আরও ৬ জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৩ জুলাই) সুন্দরবন থানা পুলিশের এক কর্মকর্তা এ তথ্য জানান। দক্ষিণ ২৪ পরগনার বকখালি ও সুন্দরবন উপকূলবর্তী এলাকায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

গত ৪ জুলাই পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জেলেকে নিয়ে ট্রলারটি সমুদ্রে মাছ ধরতে যায়। পরে প্রতিকূল আবহাওয়ার মধ্যে ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

টানা আট দিনের অনুসন্ধানের পর রোববার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছে ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, বন বিভাগ ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে সীতারামপুরে নেওয়া হয়। রাতভর তল্লাশি চালিয়ে ট্রলারের ভেতর থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ট্রলারের মালিকপক্ষ শঙ্করপুর থেকে কাকদ্বীপে পৌঁছেছে।

মৎস্যজীবী সংগঠনের উদ্যোগে কয়েকটি ট্রলারও উদ্ধার অভিযানে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত ট্রলারটি তারা উপকূলের দিকে টেনে আনতে সহায়তা করে।

সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। ট্রলারের ভেতরে বা আশপাশে আরও মরদেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিখোঁজ ৬ জেলের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। এ ঘটনায় শঙ্করপুরসহ উপকূলীয় মৎস্যজীবী এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সূত্র: দ্য ওয়াল

ট্যাগ : পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর সুন্দরবন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গ উপকূল থেকে বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া একটি মাছ ধরার ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারটিতে থাকা আরও ৬ জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৩ জুলাই) সুন্দরবন থানা পুলিশের এক কর্মকর্তা এ তথ্য জানান। দক্ষিণ ২৪ পরগনার বকখালি ও সুন্দরবন উপকূলবর্তী এলাকায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

গত ৪ জুলাই পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জেলেকে নিয়ে ট্রলারটি সমুদ্রে মাছ ধরতে যায়। পরে প্রতিকূল আবহাওয়ার মধ্যে ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

টানা আট দিনের অনুসন্ধানের পর রোববার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছে ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, বন বিভাগ ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে সীতারামপুরে নেওয়া হয়। রাতভর তল্লাশি চালিয়ে ট্রলারের ভেতর থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ট্রলারের মালিকপক্ষ শঙ্করপুর থেকে কাকদ্বীপে পৌঁছেছে।

মৎস্যজীবী সংগঠনের উদ্যোগে কয়েকটি ট্রলারও উদ্ধার অভিযানে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত ট্রলারটি তারা উপকূলের দিকে টেনে আনতে সহায়তা করে।

সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। ট্রলারের ভেতরে বা আশপাশে আরও মরদেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিখোঁজ ৬ জেলের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। এ ঘটনায় শঙ্করপুরসহ উপকূলীয় মৎস্যজীবী এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সূত্র: দ্য ওয়াল

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ