ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নারিকেল ও নিমের চারা লাগালেন তারেক রহমান

সংগৃহীত ছবি
ফলো করুন

বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিমগাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকাল ১০টার দিকে বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালের তীরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

এ সময় খালের পাশের বাসিন্দারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে গ্রামবাসীর শুভেচ্ছার জবাব দেন।

কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। তিনিও একটি গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না। এদিন আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। এসব গাছের নিয়মিত যত্ন নিতে হবে।

তিনি আরও বলেন, একটি শিশু জন্ম নেওয়ার পর যেভাবে যত্ন নেওয়া হয়, একইভাবে নতুন রোপণ করা চারাগুলোরও প্রতিদিন পরিচর্যা করতে হবে।

বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পরিবারের নারীপ্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে।

গৌরনদীর কর্মসূচি শেষে সড়কপথে বরিশাল নগরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

ট্যাগ : তারেক রহমান প্রধানমন্ত্রী বরিশাল সফর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

নারিকেল ও নিমের চারা লাগালেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিমগাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকাল ১০টার দিকে বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালের তীরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

এ সময় খালের পাশের বাসিন্দারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে গ্রামবাসীর শুভেচ্ছার জবাব দেন।

কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। তিনিও একটি গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না। এদিন আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। এসব গাছের নিয়মিত যত্ন নিতে হবে।

তিনি আরও বলেন, একটি শিশু জন্ম নেওয়ার পর যেভাবে যত্ন নেওয়া হয়, একইভাবে নতুন রোপণ করা চারাগুলোরও প্রতিদিন পরিচর্যা করতে হবে।

বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পরিবারের নারীপ্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে।

গৌরনদীর কর্মসূচি শেষে সড়কপথে বরিশাল নগরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ