ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

একাধিক কর্মসূচিতে বরিশাল সফরে প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি
ফলো করুন

সরকারপ্রধান হিসেবে প্রথম আনুষ্ঠানিক সফরে বরিশাল গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি বরিশালের উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

সফরকালে গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ। এ ছাড়া বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি এবং এর পাশের সাগরনদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ট্যাগ : তারেক রহমান প্রধানমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

একাধিক কর্মসূচিতে বরিশাল সফরে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সরকারপ্রধান হিসেবে প্রথম আনুষ্ঠানিক সফরে বরিশাল গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি বরিশালের উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

সফরকালে গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ। এ ছাড়া বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি এবং এর পাশের সাগরনদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ