ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফরিদপুরে ভাঙ্গায় পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫

ছবি : সংগৃহিত
ফলো করুন

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনার দিকে যাওয়া নড়াইল এক্সপ্রেসের একটি বাস সোয়াদী এলাকায় পৌঁছানোর পর সড়কে বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা পিকআপে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্টরা যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা ফরিদপুর ভাঙ্গা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ফরিদপুরে ভাঙ্গায় পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে খুলনার দিকে যাওয়া নড়াইল এক্সপ্রেসের একটি বাস সোয়াদী এলাকায় পৌঁছানোর পর সড়কে বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা পিকআপে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্টরা যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ