ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ তিন যুবক নিহত হয়েছেন।শনিবার সন্ধ্যায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের চয়ন মোল্লা (২০), নয়ন (২০) ও সিয়াম ওরফে সজিব (২২)।[BANGVIEWS-POST:4735]প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন স্থানীয় ব্যক্তি চা পান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে তাকিয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ দেখতে পান। সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে সড়কে পড়ে যান।স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।[BANGVIEWS-POST:4734]ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন এবং দুজন গুরুতর আহত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছিল।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, অজ্ঞাত একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩