ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিসর ম্যাচের বিতর্ক নিয়ে স্কালোনির স্পষ্ট জবাব

মিসর ম্যাচের বিতর্ক নিয়ে স্কালোনির স্পষ্ট জবাব
ছবি : সংগৃহিত
ফলো করুন

আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি শেষ মুহূর্তের নাটকীয়তায় আলোচনার কেন্দ্রে উঠে আসে। ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। তবে এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পাশাপাশি ম্যাচ পরিচালনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

ম্যাচ শেষে মিসরের কোচ ও কয়েকজন ফুটবলার রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। পরে মিসর ফুটবল ফেডারেশনও ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। তাদের অভিযোগ, ম্যাচে আর্জেন্টিনা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সুবিধা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তোলেন।

তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর ফুটবলে কোনো দলকে ইচ্ছাকৃতভাবে বাড়তি সুবিধা দেওয়া বাস্তবসম্মত নয়।

স্কালোনির ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ছড়িয়ে পড়লেও সেগুলোর সঙ্গে বাস্তবতার মিল খুব কম। তার মতে, ২০২৬ সালের উন্নত প্রযুক্তির যুগে কোনো ধরনের ষড়যন্ত্র বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত গোপন রাখা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ফুটবলে এখন সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি, বলের ভেতরের সেন্সর এবং উচ্চমানের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির কারণে ম্যাচ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে ভুল সিদ্ধান্ত দেওয়ার সুযোগ অনেকটাই সীমিত।

মিসর ম্যাচের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা থাকলেও স্কালোনির মতে, ম্যাচ শেষে সিদ্ধান্ত নিয়ে মতভেদ থাকতেই পারে। তবে প্রতিযোগিতার নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য এবং বিশ্বকাপ শুরুর আগেই সব দলকে সেসব নিয়ম বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিফা আর্জেন্টিনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


মিসর ম্যাচের বিতর্ক নিয়ে স্কালোনির স্পষ্ট জবাব

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি শেষ মুহূর্তের নাটকীয়তায় আলোচনার কেন্দ্রে উঠে আসে। ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। তবে এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পাশাপাশি ম্যাচ পরিচালনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

ম্যাচ শেষে মিসরের কোচ ও কয়েকজন ফুটবলার রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। পরে মিসর ফুটবল ফেডারেশনও ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। তাদের অভিযোগ, ম্যাচে আর্জেন্টিনা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সুবিধা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তোলেন।

তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর ফুটবলে কোনো দলকে ইচ্ছাকৃতভাবে বাড়তি সুবিধা দেওয়া বাস্তবসম্মত নয়।

স্কালোনির ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ছড়িয়ে পড়লেও সেগুলোর সঙ্গে বাস্তবতার মিল খুব কম। তার মতে, ২০২৬ সালের উন্নত প্রযুক্তির যুগে কোনো ধরনের ষড়যন্ত্র বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত গোপন রাখা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ফুটবলে এখন সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি, বলের ভেতরের সেন্সর এবং উচ্চমানের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির কারণে ম্যাচ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে ভুল সিদ্ধান্ত দেওয়ার সুযোগ অনেকটাই সীমিত।

মিসর ম্যাচের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা থাকলেও স্কালোনির মতে, ম্যাচ শেষে সিদ্ধান্ত নিয়ে মতভেদ থাকতেই পারে। তবে প্রতিযোগিতার নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য এবং বিশ্বকাপ শুরুর আগেই সব দলকে সেসব নিয়ম বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ