ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সমঝোতা ছাড়া হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া বাংলাদেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়ে নির্বাসিত রয়েছেন। ব্যক্তিগতভাবে বাংলাদেশে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ তার নেই।[BANGVIEWS-POST:1661]চিফ প্রসিকিউটর বলেন, দণ্ডিত ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে গ্রেপ্তার অবস্থায় দেশে আসতে হবে। ভারত সরকার তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করলেই কেবল তাকে দেশে আনা সম্ভব।তিনি বলেন, দুই দেশের সরকারের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আদালতে আত্মসমর্পণের সুযোগ নেই। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।[BANGVIEWS-POST:1660]এ সময় চিফ প্রসিকিউটর জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়েছে। আগামী ২১ জুলাই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধসহ ট্রাইব্যুনালে চলমান প্রধান ১০টি মামলার তদন্তও শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।এর আগে ১০ জুলাই রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি এবং নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারা আগামী ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তিনি স্বীকার করেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা বা হত্যা করা হতে পারে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারিয়ে ভারতে যাওয়ার পর এটিই ছিল শেখ হাসিনার কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া প্রথম সরাসরি সাক্ষাৎকার। তার প্রত্যাবর্তনের পরিকল্পনার পরিপ্রেক্ষিতেই আত্মসমর্পণের আইনি প্রক্রিয়া নিয়ে চিফ প্রসিকিউটর এই বক্তব্য দিলেন।

সমঝোতা ছাড়া হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই