বাংলাদেশের রাষ্ট্রদূত নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের ভাইস-চেয়ারম্যান গুনাকর ভট্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) তার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।
আলোচনায় স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন পরিকল্পনা এবং অভিন্ন সমৃদ্ধি অর্জনে সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া উন্নয়ন সহযোগিতা, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ ও নেপাল এলডিসি থেকে সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। একই সঙ্গে দুই দেশ ভবিষ্যতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
মন্তব্যসমূহ