ঢাকা, বাংলাদেশ
২৭° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে রিট আবেদন

ফাইল ছবি
ফলো করুন

জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) চার ব্যক্তি এ রিট আবেদন করেন। তাঁরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী রহিম উল্লাহ, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মুকশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রত্যাশী জুলহাস উদ্দিন, সৌদি আরবপ্রবাসী মোশারফ হোসেন ও মালদ্বীপপ্রবাসী তামজেদ উল্লাহ।

এতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব এবং স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের এ অধিকার নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।

রুল নিষ্পত্তির আগ পর্যন্ত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরির জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়েছেন আবেদনকারীরা। এ লক্ষ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবকে নির্দেশ দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

রিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদানের বিষয়টি তুলে ধরা হয়েছে। আবেদনকারীদের দাবি, ওই নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২৭ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ তৈরি করা হলেও স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের জন্য নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীদের মতে, অংশগ্রহণমূলক গণতন্ত্রের অন্যতম ভিত্তি ভোটাধিকার। বর্তমান আবাসস্থলের কারণে প্রবাসীদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত রাখা স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ এবং সংবিধানের লঙ্ঘন।

দেশের সঙ্গে প্রবাসীদের আইনি ও আবেগিক সম্পর্কের স্বীকৃতি হিসেবে স্থানীয় সরকার নির্বাচনেও তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। জনজীবনে অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে ভোটাধিকার অস্বীকার করাকে সাংবিধানিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন আবেদনকারীরা।

রোববার (২৯ নভেম্বর) রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ না করতে পারাটা বাংলাদেশের গণতন্ত্রায়নের পথে একটা বিরাট বাধা। নির্বাচন কমিশন এখনও পর্যন্ত নির্বাক চলচ্চিত্রের ভূমিকায় আছে। তারা এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি। আমরা লিগ্যাল নোটিস পাঠিয়েছি, তারও কোনো জবাব দেয়নি। স্থানীয় নির্বাচনে সামান্য পরিমাণ টেকনোলজি ব্যবহার করলেই স্থানীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়ার উপযুক্ত ব্যবস্থাপনা রয়েছে। কিন্তু কেন করছেন না, এটি আমাদের কাছে সারপ্রাইজিং, মিস্টেরিয়াস এবং অনেকটাই পারপ্লেক্সিং।’

প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা করতে গিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো যদি এই উদ্যোগ নেওয়া হয়, তাহলে অবশ্যই কোনো ধরনের কোনো হ্যাম্পার ছাড়াই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব।’

বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে শিগগিরই রিট আবেদনটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।

ট্যাগ : হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচন প্রবাসী বাংলাদেশি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে রিট আবেদন

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) চার ব্যক্তি এ রিট আবেদন করেন। তাঁরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী রহিম উল্লাহ, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মুকশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রত্যাশী জুলহাস উদ্দিন, সৌদি আরবপ্রবাসী মোশারফ হোসেন ও মালদ্বীপপ্রবাসী তামজেদ উল্লাহ।

এতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব এবং স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের এ অধিকার নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল চাওয়া হয়েছে।

রুল নিষ্পত্তির আগ পর্যন্ত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরির জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়েছেন আবেদনকারীরা। এ লক্ষ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবকে নির্দেশ দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

রিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদানের বিষয়টি তুলে ধরা হয়েছে। আবেদনকারীদের দাবি, ওই নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২৭ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ তৈরি করা হলেও স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের জন্য নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীদের মতে, অংশগ্রহণমূলক গণতন্ত্রের অন্যতম ভিত্তি ভোটাধিকার। বর্তমান আবাসস্থলের কারণে প্রবাসীদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত রাখা স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ এবং সংবিধানের লঙ্ঘন।

দেশের সঙ্গে প্রবাসীদের আইনি ও আবেগিক সম্পর্কের স্বীকৃতি হিসেবে স্থানীয় সরকার নির্বাচনেও তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। জনজীবনে অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে ভোটাধিকার অস্বীকার করাকে সাংবিধানিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন আবেদনকারীরা।

রোববার (২৯ নভেম্বর) রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ না করতে পারাটা বাংলাদেশের গণতন্ত্রায়নের পথে একটা বিরাট বাধা। নির্বাচন কমিশন এখনও পর্যন্ত নির্বাক চলচ্চিত্রের ভূমিকায় আছে। তারা এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি। আমরা লিগ্যাল নোটিস পাঠিয়েছি, তারও কোনো জবাব দেয়নি। স্থানীয় নির্বাচনে সামান্য পরিমাণ টেকনোলজি ব্যবহার করলেই স্থানীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়ার উপযুক্ত ব্যবস্থাপনা রয়েছে। কিন্তু কেন করছেন না, এটি আমাদের কাছে সারপ্রাইজিং, মিস্টেরিয়াস এবং অনেকটাই পারপ্লেক্সিং।’

প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা করতে গিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো যদি এই উদ্যোগ নেওয়া হয়, তাহলে অবশ্যই কোনো ধরনের কোনো হ্যাম্পার ছাড়াই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব।’

বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে শিগগিরই রিট আবেদনটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ