ঢাকা, বাংলাদেশ
২৮° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ফের ৫ দিনের রিমান্ড চাওয়া হলো সাঈদ খোকনের

ফের ৫ দিনের রিমান্ড চাওয়া হলো সাঈদ খোকনের
ছবি : সংগৃহীত
ফলো করুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। একই মামলায় তৃতীয় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে চাওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ১২ নম্বর কক্ষে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারক মোহাম্মদ রিপন হোসাইনের আদালতে শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন সাঈদ খোকনের আইনজীবী মফিজুল ইসলাম আসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আগের দফায় জিজ্ঞাসাবাদের সময় মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত, অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য সাঈদ খোকনকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এ ছাড়া ২০২৪ সালের আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেওয়া, দলীয় নেতাকর্মীদের মাধ্যমে হামলা চালানো এবং অর্থ ও অস্ত্র সরবরাহের অভিযোগ সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে চায় তদন্তকারী সংস্থা।

এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই দিন সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায়ও তাঁকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। এবার একই মামলায় তৃতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের মিছিলে অংশ নিয়েছিল ১৪ বছর বয়সী আবদুল মোতালিব।

ওই দিন বিকেলে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে সাঈদ খোকনের নাম রয়েছে ২৯ নম্বরে।

সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে। তিনি ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ট্যাগ : মেয়র সাঈদ খোকন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


ফের ৫ দিনের রিমান্ড চাওয়া হলো সাঈদ খোকনের

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। একই মামলায় তৃতীয় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে চাওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ১২ নম্বর কক্ষে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারক মোহাম্মদ রিপন হোসাইনের আদালতে শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন সাঈদ খোকনের আইনজীবী মফিজুল ইসলাম আসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আগের দফায় জিজ্ঞাসাবাদের সময় মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত, অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য সাঈদ খোকনকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এ ছাড়া ২০২৪ সালের আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ নেওয়া, দলীয় নেতাকর্মীদের মাধ্যমে হামলা চালানো এবং অর্থ ও অস্ত্র সরবরাহের অভিযোগ সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে চায় তদন্তকারী সংস্থা।

এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই দিন সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায়ও তাঁকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। এবার একই মামলায় তৃতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের মিছিলে অংশ নিয়েছিল ১৪ বছর বয়সী আবদুল মোতালিব।

ওই দিন বিকেলে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে সাঈদ খোকনের নাম রয়েছে ২৯ নম্বরে।

সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে। তিনি ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ