ঢাকা, বাংলাদেশ
২৭° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ, গ্রামীণ ব্যাংকে হামলা

ছবি : সংগৃহীত
ফলো করুন

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে মোটরসাইকেলে এসে বাসভবনের ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় হামলাকারীরা। ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিস্ফোরিত হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে অবস্থিত জেলা জজের সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে।

জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, রাতের বেলায় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে বাসভবনের সামনে আসে। তারা প্রধান সড়কে অবস্থান নিয়ে ভেতরের দিকে একটি ককটেল ছুড়ে মারে।

নিক্ষেপ করা ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় বাসভবনের নিরাপত্তার দায়িত্বে চারজন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন।

বিস্ফোরণের শব্দ শুনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তবে তাঁদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে।

আকস্মিক বিস্ফোরণে বাসভবন ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় কেউ আহত হননি। বাসভবনের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জেলা জজের সরকারি বাসভবনে ককটেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এদিকে একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলাতেও ককটেল হামলার ঘটনা ঘটেছে। উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

তবে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলায় কারা জড়িত বা কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কুষ্টিয়ায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর আগে জেলা কারাগারের প্রধান ফটক এবং কারারক্ষীদের আবাসিক এলাকায়ও ককটেল হামলা হয়।

গত ২৬ নভেম্বর জেলা কারাগার এলাকায় দুই দফায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রথমে কারাগারের প্রধান ফটক এবং পরে জেল সুপারের বাসভবনের পাশের কারারক্ষীদের আবাসিক এলাকা লক্ষ্য করে ককটেল ছোড়া হয়।

এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে জেলা জজের বাসভবনে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত করেনি পুলিশ।

একই রাতে জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার ঘটনা ঘটলেও দুটি হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জেলা জজের বাসভবনে হামলার পর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পাশাপাশি হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কুষ্টিয়া মডেল থানা।

ট্যাগ : কুষ্টিয়া ককটেল নিক্ষেপ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ, গ্রামীণ ব্যাংকে হামলা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে মোটরসাইকেলে এসে বাসভবনের ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় হামলাকারীরা। ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিস্ফোরিত হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে অবস্থিত জেলা জজের সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে।

জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, রাতের বেলায় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে বাসভবনের সামনে আসে। তারা প্রধান সড়কে অবস্থান নিয়ে ভেতরের দিকে একটি ককটেল ছুড়ে মারে।

নিক্ষেপ করা ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় বাসভবনের নিরাপত্তার দায়িত্বে চারজন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন।

বিস্ফোরণের শব্দ শুনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তবে তাঁদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে।

আকস্মিক বিস্ফোরণে বাসভবন ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় কেউ আহত হননি। বাসভবনের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জেলা জজের সরকারি বাসভবনে ককটেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এদিকে একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলাতেও ককটেল হামলার ঘটনা ঘটেছে। উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

তবে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলায় কারা জড়িত বা কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

কুষ্টিয়ায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর আগে জেলা কারাগারের প্রধান ফটক এবং কারারক্ষীদের আবাসিক এলাকায়ও ককটেল হামলা হয়।

গত ২৬ নভেম্বর জেলা কারাগার এলাকায় দুই দফায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রথমে কারাগারের প্রধান ফটক এবং পরে জেল সুপারের বাসভবনের পাশের কারারক্ষীদের আবাসিক এলাকা লক্ষ্য করে ককটেল ছোড়া হয়।

এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে জেলা জজের বাসভবনে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত করেনি পুলিশ।

একই রাতে জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার ঘটনা ঘটলেও দুটি হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জেলা জজের বাসভবনে হামলার পর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পাশাপাশি হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কুষ্টিয়া মডেল থানা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ