ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিগত সরকার পল্লী কাঠামো ধ্বংস করেছে: মির্জা ফখরুল

বিগত সরকার পল্লী কাঠামো ধ্বংস করেছে: মির্জা ফখরুল
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম
ফলো করুন

বিগত সরকারের সময়ে ব্যাপক লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে, তার অর্ধেকই খেয়ে ফেলেছে। তারা গ্রাম ধ্বংস করেছে, সংগঠন ধ্বংস করেছে। এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের সমবায়ভিত্তিক সংগঠকদের উৎপাদিত পণ্যের স্টল প্রদর্শন করা হয়। সারা দেশের ১ লাখ ৮১ হাজার সংগঠক সমবায়ের মাধ্যমে এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

আলোচনা সভায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পল্লী উন্নয়নকে সামনে রেখে সরকার নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড দিচ্ছে। এর মাধ্যমে গ্রামের মানুষকে উন্নয়ন কার্যক্রমের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করা হচ্ছে।

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নত বাংলাদেশ গড়তে পল্লী অর্থনীতি শক্তিশালী করা জরুরি। গ্রামীণ সংগঠনগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। দীর্ঘদিন ধরে ঝিমিয়ে থাকা পল্লী উন্নয়ন বোর্ডকে নতুনভাবে জাগিয়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে সিরডাপ মিলনায়তনে আরেক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার পল্লী উন্নয়নে কাজ করছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে গ্রামের মানুষের জীবনমান পরিবর্তনে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, পল্লী উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রামীণ অর্থনীতি, উৎপাদন, বাজারব্যবস্থা, সমবায় এবং মানুষের সক্ষমতা বৃদ্ধির সঙ্গে এটি সরাসরি যুক্ত। তাই পল্লী উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় সংগঠন, সমবায় ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

ট্যাগ : জাতীয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


বিগত সরকার পল্লী কাঠামো ধ্বংস করেছে: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

বিগত সরকারের সময়ে ব্যাপক লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে, তার অর্ধেকই খেয়ে ফেলেছে। তারা গ্রাম ধ্বংস করেছে, সংগঠন ধ্বংস করেছে। এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের সমবায়ভিত্তিক সংগঠকদের উৎপাদিত পণ্যের স্টল প্রদর্শন করা হয়। সারা দেশের ১ লাখ ৮১ হাজার সংগঠক সমবায়ের মাধ্যমে এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

আলোচনা সভায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পল্লী উন্নয়নকে সামনে রেখে সরকার নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড দিচ্ছে। এর মাধ্যমে গ্রামের মানুষকে উন্নয়ন কার্যক্রমের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করা হচ্ছে।

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নত বাংলাদেশ গড়তে পল্লী অর্থনীতি শক্তিশালী করা জরুরি। গ্রামীণ সংগঠনগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। দীর্ঘদিন ধরে ঝিমিয়ে থাকা পল্লী উন্নয়ন বোর্ডকে নতুনভাবে জাগিয়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

এদিকে সিরডাপ মিলনায়তনে আরেক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার পল্লী উন্নয়নে কাজ করছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে গ্রামের মানুষের জীবনমান পরিবর্তনে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, পল্লী উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রামীণ অর্থনীতি, উৎপাদন, বাজারব্যবস্থা, সমবায় এবং মানুষের সক্ষমতা বৃদ্ধির সঙ্গে এটি সরাসরি যুক্ত। তাই পল্লী উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় সংগঠন, সমবায় ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ