ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক ৩

যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক ৩
ছবি : সংগৃহীত
ফলো করুন

যশোরে অভিযান চালিয়ে তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি ৭৮০ গ্রাম। এ সময় একটি প্রাইভেট কারসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, স্বর্ণের বারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদর দপ্তরের এক নম্বর ফটকের সামনে অভিযানটি পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), একই উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়েতুর রহমান (৩৮)।

শুক্রবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এসব তথ্য জানান।

তিনি বলেন, স্বর্ণ পাচারের বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে বেনাপোলের দিকে যাওয়া একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়।

গাড়িতে থাকা তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের শরীরেও তল্লাশি চালান বিজিবি সদস্যরা। একপর্যায়ে তাঁদের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন এক হাজার ৭৮০ গ্রাম। বিজিবির হিসাবে এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৫৬ লাখ টাকা।

বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিন ব্যক্তি জানিয়েছেন, তাঁরা ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোরে এসেছিলেন। এরপর বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাঁদের।

তবে এই স্বর্ণের প্রকৃত মালিক কে, কোথা থেকে চালানটি সংগ্রহ করা হয়েছিল এবং ভারতে কার কাছে পৌঁছানোর কথা ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

অভিযানে স্বর্ণের পাশাপাশি আরও কিছু মালামাল জব্দ করেছে বিজিবি।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি ও নগদ তিন হাজার টাকা।

বিজিবির দেওয়া হিসাব অনুযায়ী, উদ্ধার করা রুপার মূল্য সাত হাজার টাকা। জব্দ করা প্রাইভেট কারের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা, চারটি মোবাইল ফোনের মূল্য ৪৮ হাজার টাকা এবং দুটি হাতঘড়ির মূল্য তিন হাজার টাকা।

সব মিলিয়ে স্বর্ণসহ জব্দ করা মালামাল ও নগদ অর্থের মোট আনুমানিক মূল্য তিন কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

বিজিবির অধিনায়ক জানান, স্বর্ণ পাচারের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করে তাঁদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

একই সঙ্গে উদ্ধার করা স্বর্ণ, রুপা, প্রাইভেট কার এবং অন্যান্য জব্দ করা মালামালও আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

ট্যাগ : যশোর স্বর্ণের বার উদ্ধার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ আটক ৩

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

যশোরে অভিযান চালিয়ে তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি ৭৮০ গ্রাম। এ সময় একটি প্রাইভেট কারসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, স্বর্ণের বারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদর দপ্তরের এক নম্বর ফটকের সামনে অভিযানটি পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), একই উপজেলার কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়েতুর রহমান (৩৮)।

শুক্রবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এসব তথ্য জানান।

তিনি বলেন, স্বর্ণ পাচারের বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে বেনাপোলের দিকে যাওয়া একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়।

গাড়িতে থাকা তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের শরীরেও তল্লাশি চালান বিজিবি সদস্যরা। একপর্যায়ে তাঁদের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন এক হাজার ৭৮০ গ্রাম। বিজিবির হিসাবে এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৫৬ লাখ টাকা।

বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিন ব্যক্তি জানিয়েছেন, তাঁরা ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোরে এসেছিলেন। এরপর বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাঁদের।

তবে এই স্বর্ণের প্রকৃত মালিক কে, কোথা থেকে চালানটি সংগ্রহ করা হয়েছিল এবং ভারতে কার কাছে পৌঁছানোর কথা ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

অভিযানে স্বর্ণের পাশাপাশি আরও কিছু মালামাল জব্দ করেছে বিজিবি।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি ও নগদ তিন হাজার টাকা।

বিজিবির দেওয়া হিসাব অনুযায়ী, উদ্ধার করা রুপার মূল্য সাত হাজার টাকা। জব্দ করা প্রাইভেট কারের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা, চারটি মোবাইল ফোনের মূল্য ৪৮ হাজার টাকা এবং দুটি হাতঘড়ির মূল্য তিন হাজার টাকা।

সব মিলিয়ে স্বর্ণসহ জব্দ করা মালামাল ও নগদ অর্থের মোট আনুমানিক মূল্য তিন কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

বিজিবির অধিনায়ক জানান, স্বর্ণ পাচারের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করে তাঁদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

একই সঙ্গে উদ্ধার করা স্বর্ণ, রুপা, প্রাইভেট কার এবং অন্যান্য জব্দ করা মালামালও আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ