ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

শিশু আসমা হত্যা মামলার রায় আজ
ছবি : সংগৃহিত
ফলো করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। চার বছর ধরে বিচারিক কার্যক্রম চলার পর নিহত শিশুর পরিবার অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে।

সোমবার নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তারের আদালতে মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা জানান, এর আগে মামলার রায় ঘোষণার তারিখ তিন দফা পরিবর্তন করা হয়। পরে ৬ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

নিহত আসমা আক্তার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত একই গ্রামের বাবুল হোসেনের ছেলে। তিনি নিহত শিশুর চাচাতো ভাই।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। নিখোঁজের নয় দিন পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির চাচাতো ভাই শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

ঘটনার পর নোয়াখালীজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। চার বছর ধরে বিচারিক কার্যক্রম চলার পর নিহত শিশুর পরিবার অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে।

সোমবার নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তারের আদালতে মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা জানান, এর আগে মামলার রায় ঘোষণার তারিখ তিন দফা পরিবর্তন করা হয়। পরে ৬ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

নিহত আসমা আক্তার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত একই গ্রামের বাবুল হোসেনের ছেলে। তিনি নিহত শিশুর চাচাতো ভাই।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। নিখোঁজের নয় দিন পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির চাচাতো ভাই শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

ঘটনার পর নোয়াখালীজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ