ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, উদ্বোধনে প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্ভাবনা ও রপ্তানি সক্ষমতা তুলে ধরতে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে জাতীয় এই কর্মসূচির আয়োজন করেছে।জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের অগ্রগতি, উৎপাদন সক্ষমতা এবং রপ্তানির সম্ভাবনা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়ার কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব পদক প্রদান করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।শুধু রাজধানীতেই নয়, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দেশের জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলবে।এবারের আয়োজনের মূল লক্ষ্য প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা এবং রপ্তানিমুখী খাত হিসেবে এর সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, উদ্বোধনে প্রধানমন্ত্রী