ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জিটিএ ৬-এ ৪৪ বছর আগের বাংলা গান ‘আজ শনিবার’

ছবি: সংগৃহীত
ফলো করুন

চার দশকের বেশি সময় ধরে প্রায় আড়ালে থাকা একটি বাংলা গান এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও গেমের অংশ। ১৯৮২ সালে প্রকাশিত রূপা বিশ্বাস সেনের ডিসকো গান ‘আজ শনিবার’ জায়গা পেয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ ৬-এর রেডিও স্টেশনে। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আবারও পরিচিত হয়ে উঠেছে গানটি।

গত ১৯ নভেম্বর প্রকাশিত গেমটির ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ রেডিও স্টেশনে শোনা যাচ্ছে বাংলা গানটি। গেমের সংগীত তালিকায় জায়গা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও রূপা বিশ্বাস ও তাঁর পুরোনো গান নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অথচ গানটি প্রকাশের সময় এমন সাড়া পাননি শিল্পী। দীর্ঘদিন বাড়ির একটি ট্রাঙ্কে পড়ে ছিল তাঁর রেকর্ড। বহু বছর পর সেই রেকর্ড খুঁজে পাওয়ার মধ্য দিয়েই গানটির নতুন যাত্রা শুরু হয়।

ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রূপা বিশ্বাস সেন জানিয়েছেন, আশির দশকের শুরুর দিকে পরিবারের সঙ্গে কানাডা সফরে গিয়েছিলেন তিনি। সেখানে একটি অনুষ্ঠানে গান পরিবেশনের সুযোগ পান। সেই সূত্রে সংগীতশিল্পী আশিস খান ও প্রণেশ খানের সঙ্গে তাঁর পরিচয় হয়।

পরে তাঁদের সহযোগিতায় একটি অ্যালবাম তৈরির উদ্যোগ নেন রূপা। অ্যালবামটিতে রাখা হয় তিনটি গান। এগুলো হলো ‘আজ শনিবার’, ‘মজা ভারি মজা’ এবং ‘এই মরশুমে’।

সেই সময় বাংলা সংগীতে প্রচলিত ধারার গানের প্রভাব ছিল বেশি। কিন্তু রূপার অ্যালবামে জায়গা পায় ডিসকো ও জ্যাজের মিশ্রণ। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উপাদানও ব্যবহার করা হয় গানের সুর ও সংগীতায়োজনে।

১৯৮২ সালে প্রকাশিত হয় অ্যালবামটি। তবে প্রত্যাশিত শ্রোতাপ্রিয়তা অর্জন করতে পারেনি। একপর্যায়ে রেকর্ডটি বাড়ির ট্রাঙ্কে তুলে রাখেন শিল্পী।

বহু বছর পর দুর্গাপূজার আগে ঘর পরিষ্কারের সময় রূপার ছেলে দেবায়ন পুরোনো রেকর্ডটি খুঁজে পান। তাঁর ছেলে যে মায়ের এমন একটি রেকর্ড রয়েছে, সেটিও আগে জানতেন না।

এরপর গানটির স্বত্ব ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রেকর্ড কোম্পানি ‘আজ শনিবার’ জিটিএ ৬-এ ব্যবহারের জন্য প্রস্তাব করে।

তবে পুরো প্রক্রিয়ার বিস্তারিত শিল্পী নিজেও জানতেন না। গানটি ভিডিও গেমে নির্বাচিত হওয়ার পর ছেলে দেবায়ন ও পুত্রবধূ সৌমিতার কাছ থেকে খবরটি জানতে পারেন তিনি।

ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করে রূপা বলেন, ‘আমি ভীষণভাবে আপ্লুত। সংগীতের কোনো ভাষা নেই।’

শিল্পী জানান, গানটি তৈরির সময় তাঁর ইচ্ছা ছিল কানাডা ও যুক্তরাষ্ট্রের শ্রোতাদের কাছেও এটি পৌঁছাবে। বাংলা ভাষার গান হলেও অন্য ভাষাভাষী মানুষ যেন এর সুর উপভোগ করতে পারেন, সেটিই ছিল তাঁদের প্রত্যাশা।

চার দশকের বেশি সময় পর সেই স্বপ্ন নতুনভাবে বাস্তবায়িত হতে দেখে আবেগাপ্লুত রূপা বিশ্বাস।

তাঁর ভাষায়, ‘আমি বিশ্বাসই করতে পারছি না, এই প্রজন্ম আমার পরিশ্রম উপভোগ করছে এবং তার প্রশংসা করছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

এখনো নিয়মিত সংগীতচর্চা করেন রূপা। সংগীতজীবনে আরতি মুখার্জি, মান্না দে, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের মতো শিল্পীদের অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করেন তিনি।

এদিকে গেম নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের জিটিএ সিরিজের নতুন সংস্করণে বাংলা গানটির অন্তর্ভুক্তি সংগীতপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। গেমের ভার্চুয়াল গাড়িতে থাকা রেডিওর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়েরা গানটি শুনতে পারছেন।

যে গান একসময় প্রকাশের পর প্রত্যাশিত পরিচিতি পায়নি, সেটিই ৪৪ বছর পর নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছেছে। পুরোনো বাংলা ডিসকো সংগীতের জন্য এটি এক ব্যতিক্রমী প্রত্যাবর্তন।

ট্যাগ : জিটিএ ৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জিটিএ ৬-এ ৪৪ বছর আগের বাংলা গান ‘আজ শনিবার’

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

চার দশকের বেশি সময় ধরে প্রায় আড়ালে থাকা একটি বাংলা গান এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও গেমের অংশ। ১৯৮২ সালে প্রকাশিত রূপা বিশ্বাস সেনের ডিসকো গান ‘আজ শনিবার’ জায়গা পেয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ ৬-এর রেডিও স্টেশনে। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আবারও পরিচিত হয়ে উঠেছে গানটি।

গত ১৯ নভেম্বর প্রকাশিত গেমটির ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ রেডিও স্টেশনে শোনা যাচ্ছে বাংলা গানটি। গেমের সংগীত তালিকায় জায়গা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও রূপা বিশ্বাস ও তাঁর পুরোনো গান নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অথচ গানটি প্রকাশের সময় এমন সাড়া পাননি শিল্পী। দীর্ঘদিন বাড়ির একটি ট্রাঙ্কে পড়ে ছিল তাঁর রেকর্ড। বহু বছর পর সেই রেকর্ড খুঁজে পাওয়ার মধ্য দিয়েই গানটির নতুন যাত্রা শুরু হয়।

ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রূপা বিশ্বাস সেন জানিয়েছেন, আশির দশকের শুরুর দিকে পরিবারের সঙ্গে কানাডা সফরে গিয়েছিলেন তিনি। সেখানে একটি অনুষ্ঠানে গান পরিবেশনের সুযোগ পান। সেই সূত্রে সংগীতশিল্পী আশিস খান ও প্রণেশ খানের সঙ্গে তাঁর পরিচয় হয়।

পরে তাঁদের সহযোগিতায় একটি অ্যালবাম তৈরির উদ্যোগ নেন রূপা। অ্যালবামটিতে রাখা হয় তিনটি গান। এগুলো হলো ‘আজ শনিবার’, ‘মজা ভারি মজা’ এবং ‘এই মরশুমে’।

সেই সময় বাংলা সংগীতে প্রচলিত ধারার গানের প্রভাব ছিল বেশি। কিন্তু রূপার অ্যালবামে জায়গা পায় ডিসকো ও জ্যাজের মিশ্রণ। ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উপাদানও ব্যবহার করা হয় গানের সুর ও সংগীতায়োজনে।

১৯৮২ সালে প্রকাশিত হয় অ্যালবামটি। তবে প্রত্যাশিত শ্রোতাপ্রিয়তা অর্জন করতে পারেনি। একপর্যায়ে রেকর্ডটি বাড়ির ট্রাঙ্কে তুলে রাখেন শিল্পী।

বহু বছর পর দুর্গাপূজার আগে ঘর পরিষ্কারের সময় রূপার ছেলে দেবায়ন পুরোনো রেকর্ডটি খুঁজে পান। তাঁর ছেলে যে মায়ের এমন একটি রেকর্ড রয়েছে, সেটিও আগে জানতেন না।

এরপর গানটির স্বত্ব ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রেকর্ড কোম্পানি ‘আজ শনিবার’ জিটিএ ৬-এ ব্যবহারের জন্য প্রস্তাব করে।

তবে পুরো প্রক্রিয়ার বিস্তারিত শিল্পী নিজেও জানতেন না। গানটি ভিডিও গেমে নির্বাচিত হওয়ার পর ছেলে দেবায়ন ও পুত্রবধূ সৌমিতার কাছ থেকে খবরটি জানতে পারেন তিনি।

ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করে রূপা বলেন, ‘আমি ভীষণভাবে আপ্লুত। সংগীতের কোনো ভাষা নেই।’

শিল্পী জানান, গানটি তৈরির সময় তাঁর ইচ্ছা ছিল কানাডা ও যুক্তরাষ্ট্রের শ্রোতাদের কাছেও এটি পৌঁছাবে। বাংলা ভাষার গান হলেও অন্য ভাষাভাষী মানুষ যেন এর সুর উপভোগ করতে পারেন, সেটিই ছিল তাঁদের প্রত্যাশা।

চার দশকের বেশি সময় পর সেই স্বপ্ন নতুনভাবে বাস্তবায়িত হতে দেখে আবেগাপ্লুত রূপা বিশ্বাস।

তাঁর ভাষায়, ‘আমি বিশ্বাসই করতে পারছি না, এই প্রজন্ম আমার পরিশ্রম উপভোগ করছে এবং তার প্রশংসা করছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

এখনো নিয়মিত সংগীতচর্চা করেন রূপা। সংগীতজীবনে আরতি মুখার্জি, মান্না দে, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের মতো শিল্পীদের অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করেন তিনি।

এদিকে গেম নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের জিটিএ সিরিজের নতুন সংস্করণে বাংলা গানটির অন্তর্ভুক্তি সংগীতপ্রেমীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। গেমের ভার্চুয়াল গাড়িতে থাকা রেডিওর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়েরা গানটি শুনতে পারছেন।

যে গান একসময় প্রকাশের পর প্রত্যাশিত পরিচিতি পায়নি, সেটিই ৪৪ বছর পর নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছেছে। পুরোনো বাংলা ডিসকো সংগীতের জন্য এটি এক ব্যতিক্রমী প্রত্যাবর্তন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ