ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানে এখনই হামলার প্রয়োজন নেই, বললেন ইসরায়েলের সম্ভাব্য প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানকে ইসরায়েলের জন্য বড় নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করলেও এই মুহূর্তে দেশটির বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট। তাঁর মতে, নতুন সরকার গঠনের আগে ইরানে হামলা চালানোর মতো সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি বর্তমানে নেই। তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (২৩ নভেম্বর) জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অবস্থান তুলে ধরেন সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা আইজেনকোট। দেশটিতে নতুন সরকার গঠনের আলোচনা চলার মধ্যেই ইরান প্রশ্নে দুই নেতার ভিন্ন অবস্থান সামনে এলো।

আইজেনকোট বলেন, ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা ইসরায়েলের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। তবে এমন কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি, যার কারণে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তাঁর বক্তব্য অনুযায়ী, ইরানের হুমকি মোকাবিলায় সতর্কতা বজায় রাখা প্রয়োজন হলেও সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তে তাড়াহুড়া করা উচিত নয়।

সাবেক এই সেনাপ্রধান বিশেষভাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, ইরানের প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো ধ্বংস করা হয়নি কিংবা সরিয়ে নেওয়া হয়নি। তাঁর মতে, এই পারমাণবিক উপাদানই ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুতর উদ্বেগের একটি।

আইজেনকোট এমন সময়ে এই মন্তব্য করলেন, যখন ইসরায়েলে নতুন সরকার গঠনের চেষ্টা চলছে। গত অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গত ৮ নভেম্বর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। তবে পার্লামেন্টে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে এখনো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হচ্ছে তাঁকে।

অন্যদিকে আইজেনকোটের বক্তব্যের পরপরই পার্লামেন্টে পৃথক ব্রিফিংয়ে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক করেন নেতানিয়াহু।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলকে ঘিরে গুরুতর ও বিপজ্জনক নিরাপত্তা হুমকি রয়েছে। এসব হুমকিকে ছোট করে দেখার সুযোগ নেই।

তিনি অভিযোগ করেন, যাঁরা দেশের সামনে থাকা তাৎক্ষণিক ও গুরুতর বিপদকে গুরুত্ব দিচ্ছেন না, তাঁরা রাজনৈতিক উদ্দেশ্যে এমন অবস্থান নিচ্ছেন।

নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী, ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক হিসাব-নিকাশের পরিবর্তে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

একই সঙ্গে নতুন সরকার গঠন নিয়ে চলমান আলোচনার মধ্যে জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

নেতানিয়াহু এমন একটি জোট সরকার গঠনের পক্ষে অবস্থান জানিয়েছেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোও অংশ নেবে।

তবে সরকার গঠন নিয়ে আইজেনকোট ও নেতানিয়াহুর মধ্যে এখনো সমঝোতা হয়নি। বিশেষ করে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে তাঁদের অবস্থান ভিন্ন।

এর আগে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে বড় ধরনের সামরিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আইজেনকোট।

তিনি তত্ত্বাবধায়ক সরকারকে এমন সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান, যা নতুন সরকার গঠন পর্যন্ত অপেক্ষা করতে পারে।

তাঁর আশঙ্কা, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি ছাড়া নিরাপত্তা বাহিনীকে বড় ধরনের অভিযানে যুক্ত করা হলে ইসরায়েলের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারের প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা কমাতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করতে নতুন হামলার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকার ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের প্রস্তুতির বিষয়টি বিবেচনা করছে। তবে নতুন অভিযান শুরুর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

এমন পরিস্থিতিতে ইরানকে ঘিরে ইসরায়েলের দুই প্রধান রাজনৈতিক নেতার ভিন্ন অবস্থান নতুন গুরুত্ব পাচ্ছে।

আইজেনকোট তাৎক্ষণিক সামরিক অভিযানের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেও নেতানিয়াহু নিরাপত্তা হুমকিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

ফলে নতুন সরকার গঠনের আলোচনা শেষ হওয়ার আগেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র : আল-আরাবিয়া

ট্যাগ : ইরান ইসরায়েল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইরানে এখনই হামলার প্রয়োজন নেই, বললেন ইসরায়েলের সম্ভাব্য প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

ইরানকে ইসরায়েলের জন্য বড় নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করলেও এই মুহূর্তে দেশটির বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট। তাঁর মতে, নতুন সরকার গঠনের আগে ইরানে হামলা চালানোর মতো সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি বর্তমানে নেই। তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (২৩ নভেম্বর) জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অবস্থান তুলে ধরেন সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা আইজেনকোট। দেশটিতে নতুন সরকার গঠনের আলোচনা চলার মধ্যেই ইরান প্রশ্নে দুই নেতার ভিন্ন অবস্থান সামনে এলো।

আইজেনকোট বলেন, ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা ইসরায়েলের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। তবে এমন কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি, যার কারণে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তাঁর বক্তব্য অনুযায়ী, ইরানের হুমকি মোকাবিলায় সতর্কতা বজায় রাখা প্রয়োজন হলেও সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তে তাড়াহুড়া করা উচিত নয়।

সাবেক এই সেনাপ্রধান বিশেষভাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, ইরানের প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো ধ্বংস করা হয়নি কিংবা সরিয়ে নেওয়া হয়নি। তাঁর মতে, এই পারমাণবিক উপাদানই ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুতর উদ্বেগের একটি।

আইজেনকোট এমন সময়ে এই মন্তব্য করলেন, যখন ইসরায়েলে নতুন সরকার গঠনের চেষ্টা চলছে। গত অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গত ৮ নভেম্বর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। তবে পার্লামেন্টে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে এখনো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হচ্ছে তাঁকে।

অন্যদিকে আইজেনকোটের বক্তব্যের পরপরই পার্লামেন্টে পৃথক ব্রিফিংয়ে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক করেন নেতানিয়াহু।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলকে ঘিরে গুরুতর ও বিপজ্জনক নিরাপত্তা হুমকি রয়েছে। এসব হুমকিকে ছোট করে দেখার সুযোগ নেই।

তিনি অভিযোগ করেন, যাঁরা দেশের সামনে থাকা তাৎক্ষণিক ও গুরুতর বিপদকে গুরুত্ব দিচ্ছেন না, তাঁরা রাজনৈতিক উদ্দেশ্যে এমন অবস্থান নিচ্ছেন।

নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী, ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক হিসাব-নিকাশের পরিবর্তে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

একই সঙ্গে নতুন সরকার গঠন নিয়ে চলমান আলোচনার মধ্যে জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

নেতানিয়াহু এমন একটি জোট সরকার গঠনের পক্ষে অবস্থান জানিয়েছেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোও অংশ নেবে।

তবে সরকার গঠন নিয়ে আইজেনকোট ও নেতানিয়াহুর মধ্যে এখনো সমঝোতা হয়নি। বিশেষ করে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে তাঁদের অবস্থান ভিন্ন।

এর আগে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে বড় ধরনের সামরিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আইজেনকোট।

তিনি তত্ত্বাবধায়ক সরকারকে এমন সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান, যা নতুন সরকার গঠন পর্যন্ত অপেক্ষা করতে পারে।

তাঁর আশঙ্কা, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি ছাড়া নিরাপত্তা বাহিনীকে বড় ধরনের অভিযানে যুক্ত করা হলে ইসরায়েলের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারের প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা কমাতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করতে নতুন হামলার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকার ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের প্রস্তুতির বিষয়টি বিবেচনা করছে। তবে নতুন অভিযান শুরুর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

এমন পরিস্থিতিতে ইরানকে ঘিরে ইসরায়েলের দুই প্রধান রাজনৈতিক নেতার ভিন্ন অবস্থান নতুন গুরুত্ব পাচ্ছে।

আইজেনকোট তাৎক্ষণিক সামরিক অভিযানের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেও নেতানিয়াহু নিরাপত্তা হুমকিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

ফলে নতুন সরকার গঠনের আলোচনা শেষ হওয়ার আগেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র : আল-আরাবিয়া

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ