ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ হচ্ছে?

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ গরু জবাই বন্ধে আরও কঠোর আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকরের পাশাপাশি বেআইনিভাবে পশু জবাইয়ের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে নতুন একটি বিল আনা হবে। তবে অনুমোদিত জবাইখানায় আইন মেনে পশু জবাইয়ের সুযোগ বহাল থাকবে।

সোমবার (২৩ নভেম্বর) কলকাতার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শুভেন্দু অধিকারী। এ সময় অসুস্থ ও বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণে গোশালাগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে গোমাতা হত্যা করতে দেব না। আপনারা (সাংবাদিক) নিজেদের মতো করে মন্ত্রিসভার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে পারেন।’

তিনি জানান, গোপনে পশু জবাইয়ের প্রবণতা ঠেকাতে প্রশাসনকে আরও সক্রিয় করা হচ্ছে। এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিদ্যমান আইনি বিধান কার্যকরের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে তাঁর সরকার।

১৯৫০ সালের পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইনের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, এ বিষয়ে কলকাতা হাইকোর্টের রায়ও রয়েছে। বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি নতুন বিধান প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা এখানে ঘটতে দেব না। কেউ গোপনে এসব করলে আমাকে বিস্তারিত জানান। আমি তা বন্ধ করে দেব। আমার কাছে ১৯৫০ সালের পশু আইন রয়েছে এবং কলকাতা হাইকোর্টের একটি রায় রয়েছে। আইন কঠোরভাবে কার্যকর করব।’

অবৈধভাবে পশু জবাইয়ের তথ্য পেলে সরাসরি তাঁকে জানানোর আহ্বানও জানান মুখ্যমন্ত্রী।

গত ছয় মাসে এ ধরনের একাধিক ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও বিচারিক কার্যক্রম পরিচালনার কথাও তুলে ধরেন তিনি।

নতুন আইন আনার পরিকল্পনা সম্পর্কে শুভেন্দু বলেন, ‘অবৈধভাবে পশু জবাইয়ের তথ্য পাওয়ার পর দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা নতুন একটি বিল আনব।’

তবে রাজ্য সরকার সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করতে যাচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বৈধ ও অবৈধ জবাইয়ের মধ্যে পার্থক্য তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘জবাইখানা এবং গোমাতার ক্ষতি করা এক বিষয় নয়। জবাইখানায় যদি অনুমতি থাকে, তাহলে তা করতে পারেন।’

অর্থাৎ রাজ্য সরকারের ঘোষিত অবস্থান অনুযায়ী, অনুমোদিত জবাইখানায় বিদ্যমান আইন অনুসারে পশু জবাইয়ের সুযোগ থাকবে। নতুন উদ্যোগের মূল লক্ষ্য অবৈধভাবে পশু জবাই প্রতিরোধ করা।

এদিকে মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ ও বয়স্ক গরুর পরিচর্যায় গোশালাগুলোকে বছরে সর্বোচ্চ এক লাখ রুপি আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় এই সহায়তার কথা জানানো হয়। ভারতের কেন্দ্রীয় সরকারের এ প্রকল্পের উদ্দেশ্য দেশীয় গবাদিপশুর জাত সংরক্ষণ, জিনগত মানোন্নয়ন এবং দুধ উৎপাদন বৃদ্ধি।

রাজ্য সরকার জানিয়েছে, গরুর সুরক্ষা ও পরিচর্যায় গোশালাগুলোর সক্ষমতা বাড়াতেই আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত মে মাসে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন সরকার পশু জবাইয়ের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করে।

ওই নির্দেশনা অনুযায়ী, গরু, ষাঁড় ও মহিষসহ গবাদিপশু জবাইয়ের আগে অনুমোদিত স্থানীয় কর্মকর্তা এবং সরকারি পশুচিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্যগত সক্ষমতার সনদ নিতে হবে।

পাশাপাশি নির্ধারিত জবাইখানায় পশু জবাইয়ের শর্ত দেওয়া হয়। জনসমক্ষে খোলা জায়গায় পশু জবাই নিষিদ্ধ করা হয়।

নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

তবে পশ্চিমবঙ্গে পশু জবাই ও খাদ্যাভ্যাস নিয়ে রাজনৈতিক বিতর্কও রয়েছে।

গত সেপ্টেম্বরে ধর্মীয় বক্তা বাবা বাগেশ্বর রাজ্য সফরের সময় দুর্গাপূজার মণ্ডপ এবং নবরাত্রি চলাকালে আমিষ খাবার না রাখার পক্ষে মত দেন। তাঁর বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়।

ওই সময় পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য ব্যক্তিগত খাদ্যাভ্যাসের স্বাধীনতার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, ‘কেউ কী খাবে বা কী পরবে, তা তার ব্যক্তিগত পছন্দ। বাংলার খাদ্যসংস্কৃতি বৈচিত্র্যময় এবং প্রত্যেকের নিজের পছন্দ অনুযায়ী চলার স্বাধীনতা রয়েছে। বাঙালিরা মাছ বা মাংস খাবে না? স্বামী বিবেকানন্দও এর অনুমোদন দিয়েছেন। কোনো সাধু, নেতা বা অন্য কারও অধিকার নেই বলে দেওয়ার যে আপনি কী খাবেন। ব্যক্তিগত পছন্দ ব্যক্তিগতই থাকা উচিত।’

এমন প্রেক্ষাপটে অবৈধ পশু জবাই বন্ধে নতুন বিল আনার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তবে প্রস্তাবিত বিলের পূর্ণাঙ্গ খসড়া, নতুন শাস্তির বিধান কিংবা বিধানসভায় উত্থাপনের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। ফলে নতুন আইন কার্যকর হলে বিদ্যমান ব্যবস্থায় ঠিক কী ধরনের পরিবর্তন আসবে, তা বিল প্রকাশের পর স্পষ্ট হবে।

সূত্র : এনডিটিভি

ট্যাগ : পশ্চিমবঙ্গ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ হচ্ছে?

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ গরু জবাই বন্ধে আরও কঠোর আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বিদ্যমান আইন কঠোরভাবে কার্যকরের পাশাপাশি বেআইনিভাবে পশু জবাইয়ের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে নতুন একটি বিল আনা হবে। তবে অনুমোদিত জবাইখানায় আইন মেনে পশু জবাইয়ের সুযোগ বহাল থাকবে।

সোমবার (২৩ নভেম্বর) কলকাতার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শুভেন্দু অধিকারী। এ সময় অসুস্থ ও বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণে গোশালাগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে গোমাতা হত্যা করতে দেব না। আপনারা (সাংবাদিক) নিজেদের মতো করে মন্ত্রিসভার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে পারেন।’

তিনি জানান, গোপনে পশু জবাইয়ের প্রবণতা ঠেকাতে প্রশাসনকে আরও সক্রিয় করা হচ্ছে। এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিদ্যমান আইনি বিধান কার্যকরের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে তাঁর সরকার।

১৯৫০ সালের পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইনের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, এ বিষয়ে কলকাতা হাইকোর্টের রায়ও রয়েছে। বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি নতুন বিধান প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা এখানে ঘটতে দেব না। কেউ গোপনে এসব করলে আমাকে বিস্তারিত জানান। আমি তা বন্ধ করে দেব। আমার কাছে ১৯৫০ সালের পশু আইন রয়েছে এবং কলকাতা হাইকোর্টের একটি রায় রয়েছে। আইন কঠোরভাবে কার্যকর করব।’

অবৈধভাবে পশু জবাইয়ের তথ্য পেলে সরাসরি তাঁকে জানানোর আহ্বানও জানান মুখ্যমন্ত্রী।

গত ছয় মাসে এ ধরনের একাধিক ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও বিচারিক কার্যক্রম পরিচালনার কথাও তুলে ধরেন তিনি।

নতুন আইন আনার পরিকল্পনা সম্পর্কে শুভেন্দু বলেন, ‘অবৈধভাবে পশু জবাইয়ের তথ্য পাওয়ার পর দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা নতুন একটি বিল আনব।’

তবে রাজ্য সরকার সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করতে যাচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বৈধ ও অবৈধ জবাইয়ের মধ্যে পার্থক্য তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘জবাইখানা এবং গোমাতার ক্ষতি করা এক বিষয় নয়। জবাইখানায় যদি অনুমতি থাকে, তাহলে তা করতে পারেন।’

অর্থাৎ রাজ্য সরকারের ঘোষিত অবস্থান অনুযায়ী, অনুমোদিত জবাইখানায় বিদ্যমান আইন অনুসারে পশু জবাইয়ের সুযোগ থাকবে। নতুন উদ্যোগের মূল লক্ষ্য অবৈধভাবে পশু জবাই প্রতিরোধ করা।

এদিকে মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ ও বয়স্ক গরুর পরিচর্যায় গোশালাগুলোকে বছরে সর্বোচ্চ এক লাখ রুপি আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় এই সহায়তার কথা জানানো হয়। ভারতের কেন্দ্রীয় সরকারের এ প্রকল্পের উদ্দেশ্য দেশীয় গবাদিপশুর জাত সংরক্ষণ, জিনগত মানোন্নয়ন এবং দুধ উৎপাদন বৃদ্ধি।

রাজ্য সরকার জানিয়েছে, গরুর সুরক্ষা ও পরিচর্যায় গোশালাগুলোর সক্ষমতা বাড়াতেই আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত মে মাসে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন সরকার পশু জবাইয়ের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করে।

ওই নির্দেশনা অনুযায়ী, গরু, ষাঁড় ও মহিষসহ গবাদিপশু জবাইয়ের আগে অনুমোদিত স্থানীয় কর্মকর্তা এবং সরকারি পশুচিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্যগত সক্ষমতার সনদ নিতে হবে।

পাশাপাশি নির্ধারিত জবাইখানায় পশু জবাইয়ের শর্ত দেওয়া হয়। জনসমক্ষে খোলা জায়গায় পশু জবাই নিষিদ্ধ করা হয়।

নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

তবে পশ্চিমবঙ্গে পশু জবাই ও খাদ্যাভ্যাস নিয়ে রাজনৈতিক বিতর্কও রয়েছে।

গত সেপ্টেম্বরে ধর্মীয় বক্তা বাবা বাগেশ্বর রাজ্য সফরের সময় দুর্গাপূজার মণ্ডপ এবং নবরাত্রি চলাকালে আমিষ খাবার না রাখার পক্ষে মত দেন। তাঁর বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়।

ওই সময় পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য ব্যক্তিগত খাদ্যাভ্যাসের স্বাধীনতার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, ‘কেউ কী খাবে বা কী পরবে, তা তার ব্যক্তিগত পছন্দ। বাংলার খাদ্যসংস্কৃতি বৈচিত্র্যময় এবং প্রত্যেকের নিজের পছন্দ অনুযায়ী চলার স্বাধীনতা রয়েছে। বাঙালিরা মাছ বা মাংস খাবে না? স্বামী বিবেকানন্দও এর অনুমোদন দিয়েছেন। কোনো সাধু, নেতা বা অন্য কারও অধিকার নেই বলে দেওয়ার যে আপনি কী খাবেন। ব্যক্তিগত পছন্দ ব্যক্তিগতই থাকা উচিত।’

এমন প্রেক্ষাপটে অবৈধ পশু জবাই বন্ধে নতুন বিল আনার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তবে প্রস্তাবিত বিলের পূর্ণাঙ্গ খসড়া, নতুন শাস্তির বিধান কিংবা বিধানসভায় উত্থাপনের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। ফলে নতুন আইন কার্যকর হলে বিদ্যমান ব্যবস্থায় ঠিক কী ধরনের পরিবর্তন আসবে, তা বিল প্রকাশের পর স্পষ্ট হবে।

সূত্র : এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ