ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলা একাডেমির সভাপতি, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, আবুল কাসেম ফজলুল হক একজন স্বনামধন্য লেখক, গবেষক ও শিক্ষাবিদ হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন। তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে এই শিক্ষাবিদের মৃত্যু হয় বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

ট্যাগ : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা একাডেমি আবুল কাসেম ফজলুল হক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

বাংলা একাডেমির সভাপতি, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, আবুল কাসেম ফজলুল হক একজন স্বনামধন্য লেখক, গবেষক ও শিক্ষাবিদ হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন। তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে এই শিক্ষাবিদের মৃত্যু হয় বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ