ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

ছবি : সংগৃহীত
ফলো করুন

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় প্রায় প্রতিদিন পেট্রলবোমা হামলার ঘটনা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এসব হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) প্রকাশিত এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে এবং স্থানীয় গণমাধ্যমের খবরে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের দায়ী করা হচ্ছে। তিনি জানান, চট্টগ্রামে তাঁর নিজের বাড়িতেও হামলা হয়েছে, যেখানে তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন এবং যেখান থেকেই তিনি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু করেছিলেন।

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস বলেন, দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক দারিদ্র্য দূর করতে বিশ্বজুড়ে পরিচিত; এ বছর প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি এবং ২০ বছর আগে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ২০ বছর পূর্তি হচ্ছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশ নারী, ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি, ঋণগ্রহীতারাই ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক এবং বাকি ১০ শতাংশ সরকারের। ফলে ব্যাংকে হামলা মানে এসব নারীর নিরাপত্তা, স্বাবলম্বী হওয়ার সুযোগ ও সন্তানদের ভবিষ্যতের ওপর আঘাত।

বিবৃতিতে বলা হয়, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিন গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা হচ্ছে, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে এবং শুধু নভেম্বর মাসেই দেশের বিভিন্ন স্থানে প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে। হামলার ধরন দেখে ওপরের মহলের নির্দেশনায় প্রতিদিন এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে ধারণা প্রকাশ করেন ড. ইউনূস। তিনি জানান, কয়েকটি ঘটনায় কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন এবং গ্রামাঞ্চলের লাখো নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া, বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি পুলিশ স্টেশনে হামলার ঘটনাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে ছড়ানো বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, ব্যাংকটি তাঁর ব্যক্তিগত মালিকানাধীন কিংবা তাঁর পরিচালনায় রয়েছে—এমন দাবি সত্য নয়। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে ব্যাংকের পরিচালনা বা দৈনন্দিন কাজে তাঁর কোনো ভূমিকা নেই এবং তিনি কখনো কোনো শেয়ারের মালিকও ছিলেন না।

ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছে জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন তিনি। পাশাপাশি সব হামলাকারীকে দ্রুত বিচারের আওতায় আনা এবং হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ সৃষ্টিতে গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের এগিয়ে আসার আহ্বান জানান ড. ইউনূস।

ট্যাগ : গ্রামীণ ব্যাংক ড. ইউনূস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় প্রায় প্রতিদিন পেট্রলবোমা হামলার ঘটনা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে এসব হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) প্রকাশিত এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে এবং স্থানীয় গণমাধ্যমের খবরে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের দায়ী করা হচ্ছে। তিনি জানান, চট্টগ্রামে তাঁর নিজের বাড়িতেও হামলা হয়েছে, যেখানে তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন এবং যেখান থেকেই তিনি গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু করেছিলেন।

গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস বলেন, দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক দারিদ্র্য দূর করতে বিশ্বজুড়ে পরিচিত; এ বছর প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি এবং ২০ বছর আগে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ২০ বছর পূর্তি হচ্ছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশ নারী, ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি, ঋণগ্রহীতারাই ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক এবং বাকি ১০ শতাংশ সরকারের। ফলে ব্যাংকে হামলা মানে এসব নারীর নিরাপত্তা, স্বাবলম্বী হওয়ার সুযোগ ও সন্তানদের ভবিষ্যতের ওপর আঘাত।

বিবৃতিতে বলা হয়, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিন গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা হচ্ছে, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে এবং শুধু নভেম্বর মাসেই দেশের বিভিন্ন স্থানে প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে। হামলার ধরন দেখে ওপরের মহলের নির্দেশনায় প্রতিদিন এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে ধারণা প্রকাশ করেন ড. ইউনূস। তিনি জানান, কয়েকটি ঘটনায় কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন এবং গ্রামাঞ্চলের লাখো নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া, বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি পুলিশ স্টেশনে হামলার ঘটনাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে ছড়ানো বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, ব্যাংকটি তাঁর ব্যক্তিগত মালিকানাধীন কিংবা তাঁর পরিচালনায় রয়েছে—এমন দাবি সত্য নয়। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে ব্যাংকের পরিচালনা বা দৈনন্দিন কাজে তাঁর কোনো ভূমিকা নেই এবং তিনি কখনো কোনো শেয়ারের মালিকও ছিলেন না।

ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছে জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন তিনি। পাশাপাশি সব হামলাকারীকে দ্রুত বিচারের আওতায় আনা এবং হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ সৃষ্টিতে গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের এগিয়ে আসার আহ্বান জানান ড. ইউনূস।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ