ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে দুই প্রার্থী

ছবি : সংগৃহীত
ফলো করুন

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদ ধরে রাখতে এবার দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছরের নির্বাচনে তাঁর বিরুদ্ধে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো এবং জাপানের ফুটবল সংগঠক কোজো তাশিমা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিন প্রার্থীর মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। আগামী ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফিফার ৭৭তম কংগ্রেসে নতুন সভাপতি নির্বাচন করা হবে।

ফিফার তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের জুরিখে নির্ধারিত সময়সীমার মধ্যে মনোনয়নপত্র জমা দেন দিয়ালো ও তাশিমা। প্রত্যেকের মনোনয়নের সঙ্গে অন্তত পাঁচটি সদস্য ফেডারেশনের সমর্থনপত্র রয়েছে।

সভাপতি নির্বাচনে ফিফার ২১১টি সদস্য ফেডারেশন ভোট দেওয়ার সুযোগ পাবে। তবে মনোনয়ন জমা দিলেই প্রার্থিতা চূড়ান্ত হবে না। নির্বাচন কমিটির যাচাই শেষে আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ফিফা জানিয়েছে, প্রার্থীদের আবেদন নির্বাচন কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিটি প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাঁদের প্রার্থিতা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত প্রার্থীদের নাম সদস্য ফেডারেশনগুলোকে জানাতে হবে। প্রার্থীদের যোগ্যতা ও সততাসংক্রান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নির্বাচন কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে সুইজারল্যান্ডের লুজানে অবস্থিত ক্রীড়া সালিশি আদালতে (কাস) আপিলের সুযোগ রয়েছে।

২০১৬ সাল থেকে ফিফার সভাপতির দায়িত্ব পালন করছেন ইনফান্তিনো। ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হলেও এবার তাঁকে ভোটের লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে।

সাম্প্রতিক সময়ে তাঁর নেতৃত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গত জুলাইয়ে ফিফার গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, বিশেষ করে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বসংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার প্রস্তাব সামনে আসে।

প্রস্তাবটি নিয়ে ফুটবল প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে আপত্তি ওঠে। সমালোচনার পর পরিকল্পনাটি বাতিল করা হয়। এই বিতর্কের পর ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া ফুটবল সংগঠকদের তৎপরতা বাড়ে।

এ ছাড়া ২০২৬ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড ও পরবর্তী শাস্তি প্রত্যাহারের ঘটনা নিয়েও ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সমালোচিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

তবে এসব বিতর্কের মধ্যেও ইনফান্তিনো পুনর্নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।

কে এই ফিলিপ দিয়ালো?

ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোর বয়স ৬৩ বছর। দীর্ঘদিন ধরে ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত তিনি। নঁতের একাডেমিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ১৯৯২ সাল থেকে ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্ব পালন করছেন।

ফিফার বিরোধ নিষ্পত্তি চেম্বারে দুই দশকের বেশি সময় বিচারক হিসেবে কাজ করেছেন দিয়ালো।

মঙ্গলবার প্যারিসে নিজের প্রার্থিতা ঘোষণার সময় তিনি জানান, ইউরোপের বাইরের বিভিন্ন অঞ্চল থেকেও সমর্থনের ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেবি হিউইট প্রথম তাঁকে ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে উৎসাহ দিয়েছিলেন বলে জানান দিয়ালো।

তিনি আরও জানিয়েছেন, অপর প্রতিদ্বন্দ্বী কোজো তাশিমার সঙ্গে সমন্বয়ের চেষ্টা করতে পারেন। তবে সেই সমন্বয়ের ধরন কিংবা নির্বাচনে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

কে এই কোজো তাশিমা?

৬৮ বছর বয়সী কোজো তাশিমা জাপানের সাবেক আন্তর্জাতিক ফুটবলার। ১৯৭৯ থেকে ১৯৮০ সালের মধ্যে জাপানের জাতীয় দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত হন তাশিমা। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

২০১৫ সাল থেকে ফিফার পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ফিফার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম জাপানি প্রার্থীও তাশিমা।

প্রার্থিতা ঘোষণার সময় তাশিমা জানান, তাঁর অংশগ্রহণের উদ্দেশ্য শুধু নির্বাচনে জয়ী হওয়া নয়। জাপানি ফুটবলে সততা, সুস্থ প্রতিযোগিতা ও ন্যায়নিষ্ঠতার যে মূল্যবোধ রয়েছে, তা বিশ্ব ফুটবলের সামনে তুলে ধরতে চান তিনি।

তাঁর মতে, ফিফার পরিচালনায় এসব মূল্যবোধের গুরুত্ব বাড়ানো প্রয়োজন।

এদিকে ২০২৬ সালের বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম এবং ফিফার নেতৃত্ব নিয়ে বিতর্কের পর আগামী নির্বাচন আন্তর্জাতিক ফুটবল প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে নির্বাচনের আগে প্রার্থীদের যোগ্যতা যাচাই, সদস্য ফেডারেশনগুলোর অবস্থান এবং প্রচার কার্যক্রমের ওপর পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে।

সূত্র : রয়টার্স

ট্যাগ : জিয়ান্নি ইনফান্তিনো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে দুই প্রার্থী

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদ ধরে রাখতে এবার দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছরের নির্বাচনে তাঁর বিরুদ্ধে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো এবং জাপানের ফুটবল সংগঠক কোজো তাশিমা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিন প্রার্থীর মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। আগামী ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফিফার ৭৭তম কংগ্রেসে নতুন সভাপতি নির্বাচন করা হবে।

ফিফার তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের জুরিখে নির্ধারিত সময়সীমার মধ্যে মনোনয়নপত্র জমা দেন দিয়ালো ও তাশিমা। প্রত্যেকের মনোনয়নের সঙ্গে অন্তত পাঁচটি সদস্য ফেডারেশনের সমর্থনপত্র রয়েছে।

সভাপতি নির্বাচনে ফিফার ২১১টি সদস্য ফেডারেশন ভোট দেওয়ার সুযোগ পাবে। তবে মনোনয়ন জমা দিলেই প্রার্থিতা চূড়ান্ত হবে না। নির্বাচন কমিটির যাচাই শেষে আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ফিফা জানিয়েছে, প্রার্থীদের আবেদন নির্বাচন কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিটি প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাঁদের প্রার্থিতা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত প্রার্থীদের নাম সদস্য ফেডারেশনগুলোকে জানাতে হবে। প্রার্থীদের যোগ্যতা ও সততাসংক্রান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নির্বাচন কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে সুইজারল্যান্ডের লুজানে অবস্থিত ক্রীড়া সালিশি আদালতে (কাস) আপিলের সুযোগ রয়েছে।

২০১৬ সাল থেকে ফিফার সভাপতির দায়িত্ব পালন করছেন ইনফান্তিনো। ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হলেও এবার তাঁকে ভোটের লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে।

সাম্প্রতিক সময়ে তাঁর নেতৃত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গত জুলাইয়ে ফিফার গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, বিশেষ করে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বসংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার প্রস্তাব সামনে আসে।

প্রস্তাবটি নিয়ে ফুটবল প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে আপত্তি ওঠে। সমালোচনার পর পরিকল্পনাটি বাতিল করা হয়। এই বিতর্কের পর ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া ফুটবল সংগঠকদের তৎপরতা বাড়ে।

এ ছাড়া ২০২৬ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড ও পরবর্তী শাস্তি প্রত্যাহারের ঘটনা নিয়েও ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সমালোচিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

তবে এসব বিতর্কের মধ্যেও ইনফান্তিনো পুনর্নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।

কে এই ফিলিপ দিয়ালো?

ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোর বয়স ৬৩ বছর। দীর্ঘদিন ধরে ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত তিনি। নঁতের একাডেমিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ১৯৯২ সাল থেকে ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্ব পালন করছেন।

ফিফার বিরোধ নিষ্পত্তি চেম্বারে দুই দশকের বেশি সময় বিচারক হিসেবে কাজ করেছেন দিয়ালো।

মঙ্গলবার প্যারিসে নিজের প্রার্থিতা ঘোষণার সময় তিনি জানান, ইউরোপের বাইরের বিভিন্ন অঞ্চল থেকেও সমর্থনের ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেবি হিউইট প্রথম তাঁকে ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে উৎসাহ দিয়েছিলেন বলে জানান দিয়ালো।

তিনি আরও জানিয়েছেন, অপর প্রতিদ্বন্দ্বী কোজো তাশিমার সঙ্গে সমন্বয়ের চেষ্টা করতে পারেন। তবে সেই সমন্বয়ের ধরন কিংবা নির্বাচনে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

কে এই কোজো তাশিমা?

৬৮ বছর বয়সী কোজো তাশিমা জাপানের সাবেক আন্তর্জাতিক ফুটবলার। ১৯৭৯ থেকে ১৯৮০ সালের মধ্যে জাপানের জাতীয় দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত হন তাশিমা। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

২০১৫ সাল থেকে ফিফার পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ফিফার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রথম জাপানি প্রার্থীও তাশিমা।

প্রার্থিতা ঘোষণার সময় তাশিমা জানান, তাঁর অংশগ্রহণের উদ্দেশ্য শুধু নির্বাচনে জয়ী হওয়া নয়। জাপানি ফুটবলে সততা, সুস্থ প্রতিযোগিতা ও ন্যায়নিষ্ঠতার যে মূল্যবোধ রয়েছে, তা বিশ্ব ফুটবলের সামনে তুলে ধরতে চান তিনি।

তাঁর মতে, ফিফার পরিচালনায় এসব মূল্যবোধের গুরুত্ব বাড়ানো প্রয়োজন।

এদিকে ২০২৬ সালের বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম এবং ফিফার নেতৃত্ব নিয়ে বিতর্কের পর আগামী নির্বাচন আন্তর্জাতিক ফুটবল প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে নির্বাচনের আগে প্রার্থীদের যোগ্যতা যাচাই, সদস্য ফেডারেশনগুলোর অবস্থান এবং প্রচার কার্যক্রমের ওপর পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ