ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খাদ্যে ভেজাল প্রতিরোধে আরও কঠোর আইন করা হবে: খাদ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে বিদ্যমান শাস্তির বিধান যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি জানিয়েছেন, ভেজাল প্রতিরোধে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি আইন আরও কঠোর ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি আইন আরও যুগোপযোগী ও কঠোর করা হবে, যাতে কেউ খাদ্যে ভেজাল মেশানোর সাহস না পায়।’

তিনি জানান, বিদ্যমান আইনে খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে পাঁচ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে অসাধু ব্যবসায়ীদের এ ধরনের অপরাধ থেকে বিরত রাখতে বর্তমান শাস্তি যথেষ্ট কার্যকর হচ্ছে না বলে মনে করেন তিনি।

এ কারণে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে আইন সংশোধন ও কার্যকর প্রয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী। একই সঙ্গে আইনজীবী, প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে অপরাধীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব প্রসঙ্গে আফরোজা খানম বলেন, জনকল্যাণ নিশ্চিত করাই তাঁদের প্রধান কাজ। শুধু নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন করলেই চলবে না, প্রতিটি প্রতিষ্ঠানকে নিজস্ব কর্মপরিকল্পনা তৈরি করে উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় হতে হবে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

মানিকগঞ্জের বিসিক শিল্পনগরীর অব্যবহৃত কারখানাগুলো পুনরায় চালুর বিষয়েও নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, বন্ধ বা অব্যবহৃত প্রতিষ্ঠানগুলোর অবস্থা এবং সম্ভাবনা যাচাই করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে হবে।

প্রয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে এসব কারখানা সচল করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। এতে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন আফরোজা খানম। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা এবং সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পদক্ষেপ নিতে বলেন তিনি।

এ ছাড়া জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। ছোটখাটো সমস্যার কারণে প্রকল্প দীর্ঘদিন আটকে না রেখে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নবনির্মিত মুক্তিযোদ্ধা শিশু পার্ক উদ্বোধন করেন আফরোজা খানম।

পরে বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন করেন তিনি। সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জামিয়া ইসলামিয়া ও মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন খাদ্যমন্ত্রী।

ট্যাগ : মানিকগঞ্জ খাদ্যমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

খাদ্যে ভেজাল প্রতিরোধে আরও কঠোর আইন করা হবে: খাদ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে বিদ্যমান শাস্তির বিধান যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি জানিয়েছেন, ভেজাল প্রতিরোধে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি আইন আরও কঠোর ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি আইন আরও যুগোপযোগী ও কঠোর করা হবে, যাতে কেউ খাদ্যে ভেজাল মেশানোর সাহস না পায়।’

তিনি জানান, বিদ্যমান আইনে খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে পাঁচ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে অসাধু ব্যবসায়ীদের এ ধরনের অপরাধ থেকে বিরত রাখতে বর্তমান শাস্তি যথেষ্ট কার্যকর হচ্ছে না বলে মনে করেন তিনি।

এ কারণে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে আইন সংশোধন ও কার্যকর প্রয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী। একই সঙ্গে আইনজীবী, প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে অপরাধীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব প্রসঙ্গে আফরোজা খানম বলেন, জনকল্যাণ নিশ্চিত করাই তাঁদের প্রধান কাজ। শুধু নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন করলেই চলবে না, প্রতিটি প্রতিষ্ঠানকে নিজস্ব কর্মপরিকল্পনা তৈরি করে উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় হতে হবে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

মানিকগঞ্জের বিসিক শিল্পনগরীর অব্যবহৃত কারখানাগুলো পুনরায় চালুর বিষয়েও নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, বন্ধ বা অব্যবহৃত প্রতিষ্ঠানগুলোর অবস্থা এবং সম্ভাবনা যাচাই করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে হবে।

প্রয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে এসব কারখানা সচল করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। এতে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন আফরোজা খানম। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা এবং সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পদক্ষেপ নিতে বলেন তিনি।

এ ছাড়া জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। ছোটখাটো সমস্যার কারণে প্রকল্প দীর্ঘদিন আটকে না রেখে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নবনির্মিত মুক্তিযোদ্ধা শিশু পার্ক উদ্বোধন করেন আফরোজা খানম।

পরে বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন করেন তিনি। সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জামিয়া ইসলামিয়া ও মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন খাদ্যমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ