জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত একটি আমন্ত্রণপত্রের মাধ্যমে সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হয়েছে।
আমন্ত্রণপত্রে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন। এ আয়োজনের সংবাদ যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে প্রতিবেদক ও ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানিয়েছে দলটি।
তবে জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন আয়োজনের পেছনে কী কারণ রয়েছে কিংবা সেখানে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, সে সম্পর্কে আমন্ত্রণপত্রে কোনো তথ্য দেওয়া হয়নি। ফলে সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা কী বক্তব্য দেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।














মন্তব্যসমূহ