ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতে বসে বাংলাদেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের সতর্ক করে তিনি বলেছেন, ধৈর্যের সীমা যাতে অতিক্রম না করে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকা উচিত।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী দাবি করেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করলে সেই আওয়ামী লীগের লোকজনই তাঁকে ‘ভারতের চর’ বলে আখ্যা দিয়েছিলেন। অথচ এখন তাদেরই কেউ কেউ ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

রিজভীর ভাষ্য, দেশের বিভিন্ন স্থানে পুলিশের গাড়ি ও বিএনপি নেতাদের বাড়ি লক্ষ্য করে বোমা ও ককটেল নিক্ষেপ করা হচ্ছে। তাঁর অভিযোগ, কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থানরত ব্যক্তিরা ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশ দিচ্ছেন। দেশে কিছু তরুণকে ব্যবহার করে বোমাবাজি করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলেছে। এরপর ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে ছাত্র, জনতা ও শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে পরিবর্তনের পথ তৈরি হয়। তাঁর দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হওয়ার পরও একটি পক্ষ আগের মতো অর্থ লুটপাট ও সম্পদ দখলের সুযোগ ফিরে পেতে নাশকতার মাধ্যমে রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা করছে।

এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের অভিযোগের কথা তুলে ধরেন। রিজভী বলেন, মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দেওয়া এই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে কিংবা বোমা হামলা চালিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও সংগ্রামের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আজীবন লড়াই করেছেন। ১৯৫৭ সালেই ভাসানী বুঝতে পেরেছিলেন, পাকিস্তান রাষ্ট্র টিকবে না এবং একসময় এ দেশ স্বাধীন হবে। সে সময়ই তিনি পাকিস্তানকে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেছিলেন বলে উল্লেখ করেন রিজভী।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মওলানা ভাসানী।

১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশের অস্থির পরিস্থিতি এবং ১৯৭৬ সালের ফারাক্কা মিছিলের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর মতে, মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও সংগ্রাম নিয়ে এখনো পূর্ণাঙ্গ জীবনী রচিত হয়নি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও অবদান তুলে ধরতে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলামসহ অন্যরা।

ট্যাগ : রুহুল কবির রিজভী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ভারতে বসে বাংলাদেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের সতর্ক করে তিনি বলেছেন, ধৈর্যের সীমা যাতে অতিক্রম না করে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকা উচিত।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী দাবি করেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করলে সেই আওয়ামী লীগের লোকজনই তাঁকে ‘ভারতের চর’ বলে আখ্যা দিয়েছিলেন। অথচ এখন তাদেরই কেউ কেউ ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

রিজভীর ভাষ্য, দেশের বিভিন্ন স্থানে পুলিশের গাড়ি ও বিএনপি নেতাদের বাড়ি লক্ষ্য করে বোমা ও ককটেল নিক্ষেপ করা হচ্ছে। তাঁর অভিযোগ, কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থানরত ব্যক্তিরা ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশ দিচ্ছেন। দেশে কিছু তরুণকে ব্যবহার করে বোমাবাজি করানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলেছে। এরপর ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে ছাত্র, জনতা ও শ্রমিকদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে পরিবর্তনের পথ তৈরি হয়। তাঁর দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হওয়ার পরও একটি পক্ষ আগের মতো অর্থ লুটপাট ও সম্পদ দখলের সুযোগ ফিরে পেতে নাশকতার মাধ্যমে রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা করছে।

এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের অভিযোগের কথা তুলে ধরেন। রিজভী বলেন, মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দেওয়া এই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে কিংবা বোমা হামলা চালিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও সংগ্রামের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আজীবন লড়াই করেছেন। ১৯৫৭ সালেই ভাসানী বুঝতে পেরেছিলেন, পাকিস্তান রাষ্ট্র টিকবে না এবং একসময় এ দেশ স্বাধীন হবে। সে সময়ই তিনি পাকিস্তানকে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেছিলেন বলে উল্লেখ করেন রিজভী।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মওলানা ভাসানী।

১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশের অস্থির পরিস্থিতি এবং ১৯৭৬ সালের ফারাক্কা মিছিলের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর মতে, মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও সংগ্রাম নিয়ে এখনো পূর্ণাঙ্গ জীবনী রচিত হয়নি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও অবদান তুলে ধরতে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সভায় আরও বক্তব্য দেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলামসহ অন্যরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ