ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পের সফরের আগে শি জিনপিং-পুতিনের বৈঠক, বুধবার তিন নেতার আলোচনার কথা

ট্রাম্পের সফরের আগে শি জিনপিং-পুতিনের বৈঠক, বুধবার তিন নেতার আলোচনার কথা
ছবি : সংগৃহীত
ফলো করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে সামনে রেখে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) চীনের শেনজেন শহরে তাঁদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার একই শহরে ট্রাম্প, শি ও পুতিনের অংশগ্রহণে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এমনটি হলে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ তিন নেতার মধ্যে এটিই হবে প্রথম সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক।

বিভিন্ন বার্তা সংস্থা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনকে কেন্দ্র করে শেনজেনে সমবেত হয়েছেন বিভিন্ন দেশের নেতারা। ট্রাম্পের আগমনের আগে শি জিনপিং ও পুতিনের বৈঠককে আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর প্রভাব মোকাবিলায় দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়টি এ বৈঠকের মধ্য দিয়ে সামনে এসেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

মঙ্গলবার শেনজেনে ব্যবসায়ীদের একটি সম্মেলনে বক্তব্য দেন পুতিন। সেখানে ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রসঙ্গ তুলে তিনি বৈঠকটিকে ‘বড় সম্ভাবনাময়’ বলে অভিহিত করেন। একই দিন রাতে শেনজেন বিমানবন্দরে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন চীনা নাগরিকদের একটি দল। এ সময় তাঁদের কয়েকজনের হাতে রাশিয়ার জাতীয় পতাকা দেখা যায়।

পুতিনের চীন সফরের পাশাপাশি ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বোমারু বিমান অবতরণের খবরও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় এসেছে। স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সোভিয়েত যুগের পর এই প্রথম প্রকাশ্যে রাশিয়ার এ ধরনের যুদ্ধবিমানের ভিয়েতনামে অবতরণের তথ্য পাওয়া গেছে।

ভিয়েতনামের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে। দেশটির সামরিক সরঞ্জামের বড় একটি অংশ রাশিয়া থেকে সরবরাহ করা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক জোরদার করেছে হ্যানয়।

বিশ্লেষকদের মতে, পুতিনের চীন সফরের সময়েই ভিয়েতনামে রুশ পারমাণবিক বোমারু বিমানের উপস্থিতির খবর সামনে আসা তাৎপর্যপূর্ণ। তাঁদের ধারণা, ওয়াশিংটন ও বেইজিংয়ের সঙ্গে সম্ভাব্য আলোচনার আগে এ ধরনের সামরিক তৎপরতার মাধ্যমে মস্কো নিজের সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক পরিসরে উপস্থিতির বিষয়টি তুলে ধরতে চাইছে। তবে এ ঘটনাকে আসন্ন আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এদিকে ট্রাম্পের সফরকে কেন্দ্র করে শেনজেন শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিশিল্পের জন্য পরিচিত শহরটির বিভিন্ন সড়ক সাজানো হয়েছে রঙিন ব্যানার ও সাজসজ্জায়। এপেক সম্মেলন উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি অতিথিদের অভ্যর্থনা ও সম্মেলন আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


ট্রাম্পের সফরের আগে শি জিনপিং-পুতিনের বৈঠক, বুধবার তিন নেতার আলোচনার কথা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে সামনে রেখে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) চীনের শেনজেন শহরে তাঁদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার একই শহরে ট্রাম্প, শি ও পুতিনের অংশগ্রহণে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এমনটি হলে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ তিন নেতার মধ্যে এটিই হবে প্রথম সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক।

বিভিন্ন বার্তা সংস্থা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনকে কেন্দ্র করে শেনজেনে সমবেত হয়েছেন বিভিন্ন দেশের নেতারা। ট্রাম্পের আগমনের আগে শি জিনপিং ও পুতিনের বৈঠককে আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর প্রভাব মোকাবিলায় দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়টি এ বৈঠকের মধ্য দিয়ে সামনে এসেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

মঙ্গলবার শেনজেনে ব্যবসায়ীদের একটি সম্মেলনে বক্তব্য দেন পুতিন। সেখানে ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য আলোচনার প্রসঙ্গ তুলে তিনি বৈঠকটিকে ‘বড় সম্ভাবনাময়’ বলে অভিহিত করেন। একই দিন রাতে শেনজেন বিমানবন্দরে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন চীনা নাগরিকদের একটি দল। এ সময় তাঁদের কয়েকজনের হাতে রাশিয়ার জাতীয় পতাকা দেখা যায়।

পুতিনের চীন সফরের পাশাপাশি ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বোমারু বিমান অবতরণের খবরও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় এসেছে। স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সোভিয়েত যুগের পর এই প্রথম প্রকাশ্যে রাশিয়ার এ ধরনের যুদ্ধবিমানের ভিয়েতনামে অবতরণের তথ্য পাওয়া গেছে।

ভিয়েতনামের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে। দেশটির সামরিক সরঞ্জামের বড় একটি অংশ রাশিয়া থেকে সরবরাহ করা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক জোরদার করেছে হ্যানয়।

বিশ্লেষকদের মতে, পুতিনের চীন সফরের সময়েই ভিয়েতনামে রুশ পারমাণবিক বোমারু বিমানের উপস্থিতির খবর সামনে আসা তাৎপর্যপূর্ণ। তাঁদের ধারণা, ওয়াশিংটন ও বেইজিংয়ের সঙ্গে সম্ভাব্য আলোচনার আগে এ ধরনের সামরিক তৎপরতার মাধ্যমে মস্কো নিজের সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক পরিসরে উপস্থিতির বিষয়টি তুলে ধরতে চাইছে। তবে এ ঘটনাকে আসন্ন আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এদিকে ট্রাম্পের সফরকে কেন্দ্র করে শেনজেন শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিশিল্পের জন্য পরিচিত শহরটির বিভিন্ন সড়ক সাজানো হয়েছে রঙিন ব্যানার ও সাজসজ্জায়। এপেক সম্মেলন উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি অতিথিদের অভ্যর্থনা ও সম্মেলন আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ