রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পাঠানো হয়েছে।
এর মধ্যে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নিচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি।














মন্তব্যসমূহ