ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্নীতির অভিযোগ অস্বীকার করেও পদত্যাগের ঘোষণা মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের

দুর্নীতির অভিযোগ অস্বীকার করেও পদত্যাগের ঘোষণা মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের
ছবি: সংগৃহীত
ফলো করুন

সরকারি রেল প্রকল্প থেকে আড়াই কোটি ডলার আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখ। তবে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। তদন্তে সহযোগিতা করে নিজেকে নির্দোষ প্রমাণের কথাও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পদত্যাগের সিদ্ধান্ত জানান খুরেলসুখ। ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির (এমপিপি) এক নেতার অভিযোগ এবং বিরোধীদের পদত্যাগের দাবির মুখে তিনি এ ঘোষণা দেন।

বিতর্কের সূত্রপাত গত শনিবার (১৪ নভেম্বর)। ওই দিন রাজধানী উলানবাটরের সাবেক মেয়র নিয়ামবাতার খিশগি অভিযোগ করেন, সাত বছর আগে একটি সরকারি রেল প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টতার মাধ্যমে খুরেলসুখ ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার গ্রহণ করেছিলেন।

অভিযোগে উল্লেখ করা প্রকল্পটি হলো তাভানতোলগোই-গাশুনসুখাইত রেলপথ। সে সময় মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন খুরেলসুখ।

অভিযোগকারী নিয়ামবাতার খিশগিও ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির সদস্য। তবে দলের অভ্যন্তরে তিনি প্রেসিডেন্টের চেয়ে ভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত।

ফলে দুর্নীতির অভিযোগ ঘিরে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ বিভাজনও সামনে এসেছে।

অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। এতে তাঁর ওপর রাজনৈতিক চাপ আরও বেড়ে যায়।

তবে মঙ্গলবারের ভাষণে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি অস্বীকার করেন খুরেলসুখ। তাঁর দাবি, এক মাসের বেশি সময় ধরে পরিকল্পিতভাবে তাঁর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

তিনি বলেন, জনগণ কিংবা রাষ্ট্রের কোনো সম্পদ তিনি আত্মসাৎ করেননি।

অভিযোগ প্রত্যাখ্যান করলেও প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন খুরেলসুখ। একই সঙ্গে তদন্তকারী কর্তৃপক্ষকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তবে তাঁর বিরুদ্ধে উত্থাপিত আড়াই কোটি ডলার গ্রহণের অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণার পর পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া কীভাবে এগোবে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

ট্যাগ : প্রেসিডেন্ট মঙ্গোলিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


দুর্নীতির অভিযোগ অস্বীকার করেও পদত্যাগের ঘোষণা মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সরকারি রেল প্রকল্প থেকে আড়াই কোটি ডলার আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখ। তবে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। তদন্তে সহযোগিতা করে নিজেকে নির্দোষ প্রমাণের কথাও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পদত্যাগের সিদ্ধান্ত জানান খুরেলসুখ। ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির (এমপিপি) এক নেতার অভিযোগ এবং বিরোধীদের পদত্যাগের দাবির মুখে তিনি এ ঘোষণা দেন।

বিতর্কের সূত্রপাত গত শনিবার (১৪ নভেম্বর)। ওই দিন রাজধানী উলানবাটরের সাবেক মেয়র নিয়ামবাতার খিশগি অভিযোগ করেন, সাত বছর আগে একটি সরকারি রেল প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টতার মাধ্যমে খুরেলসুখ ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার গ্রহণ করেছিলেন।

অভিযোগে উল্লেখ করা প্রকল্পটি হলো তাভানতোলগোই-গাশুনসুখাইত রেলপথ। সে সময় মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন খুরেলসুখ।

অভিযোগকারী নিয়ামবাতার খিশগিও ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির সদস্য। তবে দলের অভ্যন্তরে তিনি প্রেসিডেন্টের চেয়ে ভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত।

ফলে দুর্নীতির অভিযোগ ঘিরে ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ বিভাজনও সামনে এসেছে।

অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। এতে তাঁর ওপর রাজনৈতিক চাপ আরও বেড়ে যায়।

তবে মঙ্গলবারের ভাষণে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি অস্বীকার করেন খুরেলসুখ। তাঁর দাবি, এক মাসের বেশি সময় ধরে পরিকল্পিতভাবে তাঁর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।

তিনি বলেন, জনগণ কিংবা রাষ্ট্রের কোনো সম্পদ তিনি আত্মসাৎ করেননি।

অভিযোগ প্রত্যাখ্যান করলেও প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন খুরেলসুখ। একই সঙ্গে তদন্তকারী কর্তৃপক্ষকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তবে তাঁর বিরুদ্ধে উত্থাপিত আড়াই কোটি ডলার গ্রহণের অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণার পর পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া কীভাবে এগোবে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ