ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাফ ফাইনালে প্রথমার্ধে ভারতকে পেছনে ফেলে এগিয়ে পাকিস্তান

সাফ ফাইনালে প্রথমার্ধে ভারতকে পেছনে ফেলে এগিয়ে পাকিস্তান
ছবি: সংগৃহীত
ফলো করুন

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে গেছে পাকিস্তান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিরতির ঠিক আগে যোগ করা সময়ে আলমগীর খানের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় পাকিস্তান। একাধিক সুযোগ পেয়েও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি ভারত।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। বলের দখল নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরির চেষ্টা করেন উভয় দলের ফুটবলাররা।

প্রথম উল্লেখযোগ্য সুযোগটি আসে ভারতের সামনে। চতুর্থ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক দিয়ে পাকিস্তানের বক্সে ঢুকে পড়েন সুহাইল বাট। তবে বক্সের কোণা থেকে তাঁর ডান পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

এরপর ম্যাচে আক্রমণের গতি বাড়ায় পাকিস্তান। ১৭ মিনিটে পরপর তিনটি গোলের সুযোগ তৈরি করে দলটি। কিন্তু আলি আকবর, আব্দুল সামাদ ও অরুন আবদুল্লাহ কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি।

এর মধ্যে অরুনের নেওয়া দুর্বল শট গোললাইন থেকে সহজেই ধরে ফেলেন ভারতের গোলরক্ষক আনোয়ার শেখ।

অন্যদিকে পাকিস্তানের আক্রমণ সামলে পাল্টা সুযোগ তৈরির চেষ্টা চালিয়ে যায় ভারত। ৩৪ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরার ভালো সম্ভাবনা তৈরি হয় তাদের।

পাকিস্তানের গোলমুখে কয়েকজন ফুটবলারের পায়ে লেগে বল পৌঁছে যায় বক্সের কোণায় অবস্থান করা রিকি জনের কাছে। তিনি গোলের উদ্দেশে শট নিলেও পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট দুর্দান্ত দক্ষতায় তা প্রতিহত করেন।

প্রথমার্ধের নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে যোগ করা সময়ে ভারতের রক্ষণভাগের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় পাকিস্তান।

জুনায়েদের নেওয়া একটি শট টাইমিংথানের পায়ে লেগে চলে আসে আলমগীর খানের কাছে। বল পেয়ে নিখুঁত প্লেসিংয়ে ভারতের জালে পাঠিয়ে দেন পাকিস্তানের এই ফুটবলার।

আলমগীর খান বাংলাদেশের ফুটবল সমর্থকদের কাছেও পরিচিত। গত মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন তিনি।

তাঁর গোলেই প্রথমার্ধের শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ লিড পায় পাকিস্তান। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

অন্যদিকে প্রথমার্ধে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে না পারায় পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করার পরিস্থিতিতে পড়ে ভারত।

প্রথমার্ধের ফল: পাকিস্তান ১-০ ভারত।

ট্যাগ : ভারত পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


সাফ ফাইনালে প্রথমার্ধে ভারতকে পেছনে ফেলে এগিয়ে পাকিস্তান

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে গেছে পাকিস্তান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিরতির ঠিক আগে যোগ করা সময়ে আলমগীর খানের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় পাকিস্তান। একাধিক সুযোগ পেয়েও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি ভারত।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। বলের দখল নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরির চেষ্টা করেন উভয় দলের ফুটবলাররা।

প্রথম উল্লেখযোগ্য সুযোগটি আসে ভারতের সামনে। চতুর্থ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ দিক দিয়ে পাকিস্তানের বক্সে ঢুকে পড়েন সুহাইল বাট। তবে বক্সের কোণা থেকে তাঁর ডান পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

এরপর ম্যাচে আক্রমণের গতি বাড়ায় পাকিস্তান। ১৭ মিনিটে পরপর তিনটি গোলের সুযোগ তৈরি করে দলটি। কিন্তু আলি আকবর, আব্দুল সামাদ ও অরুন আবদুল্লাহ কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি।

এর মধ্যে অরুনের নেওয়া দুর্বল শট গোললাইন থেকে সহজেই ধরে ফেলেন ভারতের গোলরক্ষক আনোয়ার শেখ।

অন্যদিকে পাকিস্তানের আক্রমণ সামলে পাল্টা সুযোগ তৈরির চেষ্টা চালিয়ে যায় ভারত। ৩৪ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরার ভালো সম্ভাবনা তৈরি হয় তাদের।

পাকিস্তানের গোলমুখে কয়েকজন ফুটবলারের পায়ে লেগে বল পৌঁছে যায় বক্সের কোণায় অবস্থান করা রিকি জনের কাছে। তিনি গোলের উদ্দেশে শট নিলেও পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট দুর্দান্ত দক্ষতায় তা প্রতিহত করেন।

প্রথমার্ধের নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে যোগ করা সময়ে ভারতের রক্ষণভাগের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় পাকিস্তান।

জুনায়েদের নেওয়া একটি শট টাইমিংথানের পায়ে লেগে চলে আসে আলমগীর খানের কাছে। বল পেয়ে নিখুঁত প্লেসিংয়ে ভারতের জালে পাঠিয়ে দেন পাকিস্তানের এই ফুটবলার।

আলমগীর খান বাংলাদেশের ফুটবল সমর্থকদের কাছেও পরিচিত। গত মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন তিনি।

তাঁর গোলেই প্রথমার্ধের শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ লিড পায় পাকিস্তান। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

অন্যদিকে প্রথমার্ধে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে না পারায় পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করার পরিস্থিতিতে পড়ে ভারত।

প্রথমার্ধের ফল: পাকিস্তান ১-০ ভারত।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ