ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা নিলে কঠোর ব্যবস্থা: চসিক প্রশাসক

ছবি: সংগৃহীত
ফলো করুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা নিতে আসা নাগরিকদের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় কিংবা অযৌক্তিক বিলম্বের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে নিবন্ধন কার্যক্রমে দালালচক্রের প্রভাব বন্ধ এবং সনদের তথ্য নির্ভুল রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে জন্ম নিবন্ধন সহকারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক প্রশাসক।

ডা. শাহাদাত হোসেন বলেন, জন্ম নিবন্ধন একজন নাগরিকের আইনগত পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। শিক্ষা, চাকরি, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাজে এই সনদ প্রয়োজন হয়। তাই নিবন্ধন সেবা পেতে কোনো নাগরিককে অযথা ভোগান্তির মুখে ফেলা যাবে না।

চসিকের ৪১টি ওয়ার্ডের জন্ম নিবন্ধন কার্যালয়কে নাগরিকবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করার নির্দেশ দেন তিনি।

প্রশাসক বলেন, সনদে সামান্য ভুল সংশোধনের জন্য কাউকে মাসের পর মাস কার্যালয়ে ঘুরতে দেওয়া যাবে না। কোনো আবেদন অসম্পূর্ণ থাকলে শুরুতেই প্রয়োজনীয় কাগজপত্রের পূর্ণাঙ্গ তালিকা জানাতে হবে। বারবার নতুন কাগজপত্র চেয়ে আবেদনকারীদের হয়রানি করা যাবে না।

নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি। কোনো কর্মকর্তা বা কর্মচারী দালালের মাধ্যমে সেবা নিতে বাধ্য করলে কিংবা বাড়তি টাকা দাবি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ এবং প্রতিটি আবেদন নির্ধারিত সময়ে নিষ্পত্তির নির্দেশ দেন চসিক প্রশাসক।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের সময়সীমা সম্পর্কে ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধনের তথ্য দেওয়া উচিত।

তিনি জানান, প্রথম ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য কোনো সরকারি ফি দিতে হয় না। এ বিষয়ে নাগরিকদের সচেতন করতে সংশ্লিষ্ট নিবন্ধন সহকারীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে জন্ম নিবন্ধনে জালিয়াতি প্রতিরোধেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক।

তিনি বলেন, ভুয়া ঠিকানা, জাল কাগজপত্র কিংবা মিথ্যা পরিচয় ব্যবহার করে কোনো বিদেশি নাগরিক যাতে বাংলাদেশি হিসেবে জন্ম নিবন্ধন নিতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।

বিশেষ করে রোহিঙ্গাদের পরিচয় গোপন করে নিবন্ধন নেওয়ার অপচেষ্টা ঠেকাতে আবেদনকারীর বাবা-মায়ের পরিচয়, জন্মস্থান, স্থায়ী ঠিকানা এবং প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে যাচাই করার নির্দেশ দেন তিনি।

তবে যাচাইয়ের নামে প্রকৃত যোগ্য নাগরিকদের হয়রানি করা যাবে না বলেও সতর্ক করেন ডা. শাহাদাত।

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের বিধান তুলে ধরে তিনি জানান, মিথ্যা তথ্য দেওয়া কিংবা জেনেশুনে মিথ্যা তথ্যের ভিত্তিতে নিবন্ধন করানোর অপরাধে সর্বোচ্চ এক বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

নিবন্ধন কার্যক্রমে নিয়োজিত কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য অন্তর্ভুক্ত করলে বা জালিয়াতিতে সহযোগিতা করলেও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিবন্ধন সনদের তথ্য নির্ভুল রাখার ওপর গুরুত্ব দিয়ে চসিক প্রশাসক বলেন, নামের বানান, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা ঠিকানায় ভুল থাকলে পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ ও পাসপোর্টের তথ্যের সঙ্গে অসংগতি তৈরি হয়।

এ ধরনের জটিলতা এড়াতে নিবন্ধনের সময়ই তথ্য যাচাই করতে হবে। পাশাপাশি প্রকৃত ভুল সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।

ডিজিটাল নিবন্ধন ব্যবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির নির্দেশও দেন তিনি।

প্রশাসক বলেন, নিবন্ধন সফটওয়্যার পরিচালনা, অনলাইনে আবেদন যাচাই, তথ্য সংশোধন এবং সনদের সত্যতা নিশ্চিত করার কাজে সংশ্লিষ্টদের দক্ষ হতে হবে।

নিরাপত্তার স্বার্থে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না। প্রযুক্তিগত সমস্যার কারণে কোনো আবেদন আটকে গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

সফটওয়্যার কিংবা প্রশাসনিক জটিলতার দায় নাগরিকদের ওপর চাপানো যাবে না বলেও নির্দেশ দেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের সঠিক তথ্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, টিকাদান, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আধুনিক ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে সহজ, স্বচ্ছ এবং কার্যকর সেবা নিশ্চিত করার পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে জালিয়াতির সুযোগ বন্ধের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রশিক্ষণ কর্মসূচিতে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, উপসচিব মইনুল হোসেন চৌধুরী এবং প্রশাসকের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) ও জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ বক্তব্য দেন।

এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সহকারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : চট্টগ্রাম সিটি করপোরেশন জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা নিলে কঠোর ব্যবস্থা: চসিক প্রশাসক

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা নিতে আসা নাগরিকদের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় কিংবা অযৌক্তিক বিলম্বের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে নিবন্ধন কার্যক্রমে দালালচক্রের প্রভাব বন্ধ এবং সনদের তথ্য নির্ভুল রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে জন্ম নিবন্ধন সহকারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক প্রশাসক।

ডা. শাহাদাত হোসেন বলেন, জন্ম নিবন্ধন একজন নাগরিকের আইনগত পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। শিক্ষা, চাকরি, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাজে এই সনদ প্রয়োজন হয়। তাই নিবন্ধন সেবা পেতে কোনো নাগরিককে অযথা ভোগান্তির মুখে ফেলা যাবে না।

চসিকের ৪১টি ওয়ার্ডের জন্ম নিবন্ধন কার্যালয়কে নাগরিকবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করার নির্দেশ দেন তিনি।

প্রশাসক বলেন, সনদে সামান্য ভুল সংশোধনের জন্য কাউকে মাসের পর মাস কার্যালয়ে ঘুরতে দেওয়া যাবে না। কোনো আবেদন অসম্পূর্ণ থাকলে শুরুতেই প্রয়োজনীয় কাগজপত্রের পূর্ণাঙ্গ তালিকা জানাতে হবে। বারবার নতুন কাগজপত্র চেয়ে আবেদনকারীদের হয়রানি করা যাবে না।

নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি। কোনো কর্মকর্তা বা কর্মচারী দালালের মাধ্যমে সেবা নিতে বাধ্য করলে কিংবা বাড়তি টাকা দাবি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ এবং প্রতিটি আবেদন নির্ধারিত সময়ে নিষ্পত্তির নির্দেশ দেন চসিক প্রশাসক।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের সময়সীমা সম্পর্কে ডা. শাহাদাত হোসেন বলেন, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধনের তথ্য দেওয়া উচিত।

তিনি জানান, প্রথম ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য কোনো সরকারি ফি দিতে হয় না। এ বিষয়ে নাগরিকদের সচেতন করতে সংশ্লিষ্ট নিবন্ধন সহকারীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে জন্ম নিবন্ধনে জালিয়াতি প্রতিরোধেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক।

তিনি বলেন, ভুয়া ঠিকানা, জাল কাগজপত্র কিংবা মিথ্যা পরিচয় ব্যবহার করে কোনো বিদেশি নাগরিক যাতে বাংলাদেশি হিসেবে জন্ম নিবন্ধন নিতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।

বিশেষ করে রোহিঙ্গাদের পরিচয় গোপন করে নিবন্ধন নেওয়ার অপচেষ্টা ঠেকাতে আবেদনকারীর বাবা-মায়ের পরিচয়, জন্মস্থান, স্থায়ী ঠিকানা এবং প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে যাচাই করার নির্দেশ দেন তিনি।

তবে যাচাইয়ের নামে প্রকৃত যোগ্য নাগরিকদের হয়রানি করা যাবে না বলেও সতর্ক করেন ডা. শাহাদাত।

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের বিধান তুলে ধরে তিনি জানান, মিথ্যা তথ্য দেওয়া কিংবা জেনেশুনে মিথ্যা তথ্যের ভিত্তিতে নিবন্ধন করানোর অপরাধে সর্বোচ্চ এক বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

নিবন্ধন কার্যক্রমে নিয়োজিত কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য অন্তর্ভুক্ত করলে বা জালিয়াতিতে সহযোগিতা করলেও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিবন্ধন সনদের তথ্য নির্ভুল রাখার ওপর গুরুত্ব দিয়ে চসিক প্রশাসক বলেন, নামের বানান, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা ঠিকানায় ভুল থাকলে পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ ও পাসপোর্টের তথ্যের সঙ্গে অসংগতি তৈরি হয়।

এ ধরনের জটিলতা এড়াতে নিবন্ধনের সময়ই তথ্য যাচাই করতে হবে। পাশাপাশি প্রকৃত ভুল সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।

ডিজিটাল নিবন্ধন ব্যবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির নির্দেশও দেন তিনি।

প্রশাসক বলেন, নিবন্ধন সফটওয়্যার পরিচালনা, অনলাইনে আবেদন যাচাই, তথ্য সংশোধন এবং সনদের সত্যতা নিশ্চিত করার কাজে সংশ্লিষ্টদের দক্ষ হতে হবে।

নিরাপত্তার স্বার্থে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না। প্রযুক্তিগত সমস্যার কারণে কোনো আবেদন আটকে গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

সফটওয়্যার কিংবা প্রশাসনিক জটিলতার দায় নাগরিকদের ওপর চাপানো যাবে না বলেও নির্দেশ দেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের সঠিক তথ্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, টিকাদান, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আধুনিক ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে সহজ, স্বচ্ছ এবং কার্যকর সেবা নিশ্চিত করার পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে জালিয়াতির সুযোগ বন্ধের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রশিক্ষণ কর্মসূচিতে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, উপসচিব মইনুল হোসেন চৌধুরী এবং প্রশাসকের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) ও জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ বক্তব্য দেন।

এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সহকারীরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ